Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়ায় বসতঘরে অগ্নি সংযোগের অভিযোগে মামলা

    | ২০:৩২, সেপ্টেম্বর ০৯ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামে একটি বসত বাড়িতে গভীর রাতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনার তিন দিন পর আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    পুলিশ জানান, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের মোঃ সৈয়দ আলী হাওলাদারের সঙ্গে একই গ্রামের ইব্রাহিম সিকদারের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গ্রামবাসি জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে গ্রামের সৈয়দ আলী হাওলাদারের বাড়িতে তারা আগুন দেখতে পান। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভাতে তারা সক্ষম হন। মোঃ সৈয়দ আলী হাওলাদার অভিযোগ করে বলেন, আমার প্রতিপক্ষ ইব্রাহিত সিকদার গভীর রাতে অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে। অভিযোগ অস্বীকার করে ইব্রাহিম সিকদার বলেন, আমাকে জব্দ করতে প্রতিপক্ষ সৈয়দ আলী হাওলাদার নিজেই আগুন দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে।

    আগৈলঝাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম বলেন, আলী হাওলাদার বাদি হয়ে একই গ্রামের ইব্রাহিম সিকদার ও তার সমর্থকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

    Post Views: ৩১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • নিরাপদ সড়ক পারাপারের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ
    • গৌরনদীতে বাস চাপায় বৃদ্ধ ও আগৈলঝাড়ায়  মাছ বিক্রেতার মৃত্যু 
    • গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক  ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    Top