Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    প্রধান সংবাদ

    আগৈলঝাড়ায় র‌্যাবের অভিযান অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার-২

    | ২০:৩১, সেপ্টেম্বর ০৯ ২০২০ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়া উপজেলার  রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের ডাক্তার মতিয়ার রহমান সেরনিয়াবাতের বাড়িতে বরিশাল র‌্যাব -৮র সদস্যরা চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও মাদকসহ দুই জনকে আটক করেছে। এ ঘটনায়  মঙ্গলবার র‌্যাবের ডিএডি মো. আল মামুন সিকদার বাদি হয়ে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগৈলঝাড়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে।

    আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‌্যাব-৮র একদল সদস্য সোমবার বিকেলে উপজেলার  রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের ডাক্তার মতিয়ার রহমান সেরনিয়াবাতের বাড়িতে অভিযান চালায়। এ সময় পাকা একতলা ভবনের  মধ্যে তল্লাসি চালিয়ে মতিয়ার রহমান সেরনিয়াবাতের ছেলে হাসিবুল ইসলামের শোয়ার ঘরে খাটের নীচ থেকে প্লাষ্টিকের একটি বস্তা ভর্তি ৩৩ ইঞ্চি একটি রামদা, ১৮ ইঞ্চি লম্বা একটি দা, সাড়ে ২৭ ইঞ্চি, ২০ ইঞ্চি ও ১৫ ইঞ্চি লম্বা তিনটি ছোরা, ১৫ ইঞ্চি লম্বা একটি চাপাতি, ২৫ ইঞ্চি, ২১ ইঞ্চি ও ১৯ ইঞ্চি লম্বা কাঠের বাটের তিনটি চাইনিজ কুড়াল ও ১১পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় হাসিবুল ইসলাম (২১)ও তার সহযোগী একই উপজেলার মোহনকাঠী গ্রামের সৈয়দ মোয়াজ্জেম হোসেনের ছেলে সৈয়দ ফাইজুল ইমলামকে (১৯) আটক করা হয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার র‌্যাবের ডিএডি মো. আল মামুন সিকদার বাদি হয়ে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃধক দুটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত হাসিবুল ইসলাম ও সৈয়দ ফাইজুল ইসলামকে গতকাল মঙ্গলবার আদালতে প্রেরণ করেছে পুলিশ।

    Post Views: ৪০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    • গৌরনদীতে গোমস্তা হালিমা জালাল হেলথ কেয়ার হাসপাতাল উদ্বোধন করেন বিচারপতি জাকির হোসেন
    Top