Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে নিষিদ্ধ পিরানহা জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

    | ১৬:৩৮, জুন ২৭ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, নিষিদ্ধ ‘মানুষখেকো’ পিরানহা মাছ বিক্রির সময় বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজারে শনিবার সকালে নিষিদ্ধ মাছসহ এক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরে ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা ৫ হাজার টাকা জরিমানা করে জব্দকৃত মাছ বিনষ্ট করেন।

    ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে বাকাই বাজারে ভ্রাম্যমান আদালতের একটি দল অভিযান চালান। এ সময় নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগে মাছ ব্যবসায়ী পার্শ্ববর্তী কালকিনি উপজেলার বনগ্রামের লাল মতিন মাতুব্বরের পুত্র মোঃ জাহাঙ্গীর মাতুব্বরকে (৪৫) ২০ হাজার টাকা মূল্যের মাছসহ আটক করে। দুপুরে আটককৃত মাছ ব্যবসায়ীকে পুলিশ ভ্রাম্যমান আদালতে হাজির করে। ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজার উপস্থিতিতে জব্দকৃত মাছ গুলো কেরাসিন মেখে বিনষ্ট করে মাটি চাপা দেয়া হয় ও মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর মাতুব্বরকে ৫ হাজার টাকা জরিমানা করে মুচলেকা আদায় করেন। গৌরনদী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ আসাদুজ্জামান ও ইউএনও অফিসের সহকারী মোঃ শিপন উপস্থিত ছিলেন।

    Post Views: ৪৬

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    Top