Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে গত দুই দিনে ১০ জন করেনা রোগী শনাক্ত

    | ২১:২৭, জুন ১০ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলায় গত মঙ্গল ও বুধবার দুই দিনে ১০ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তার মধ্যে এক পুলিশ কর্মকর্তাসহ তিন পুলিশ সদস্য, দুই ব্যাংক কর্মকর্তা ও দুই স্বাস্থ্য সহকারী রয়েছে।

    গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইয়্যেদ মোহাম্মদ আমরুল্লাহ জানান, গতকাল বুধবার ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তার মধ্যে উপজেলার টরকী বন্দর শাখা সোনালী ব্যাংক কর্মকর্তা (৩৬), গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (২৭), টরকী পুলিশ ক্যাম্পের দুই কনষ্টবল (২২) ও (২৩) ও দুই জন স্বাস্থ্য কর্মী রয়েছে। এ ছাড়া গত মঙ্গলবার গৌরনদীতে ৪ জনের করেনা পজেটিভ শনাক্ত হয়। তাদের মধ্যে রয়েছে জনতা ব্যাংক নলচিড়া বাজার শাখার এক কর্মকর্তা (৪০), নলচিড়া গ্রামের এক দম্পত্তি ও টরকী এলাকার এক যুবক। গৌরনদী উপজেলায় আক্রান্তের সংখ্যা ১৮জন। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান জানান, নলচিড়া বাজারসহ সোনালী ব্যাংক শাখা, অগ্রণী ব্যাংক গৌরনদী শাখা ও জনতা ব্যাংক সরিকল শাখা ও আক্রান্তদের বাড়িসহ পার্শ্ববর্তী এলাকা লক ডাউন ঘোষনা করা হয়েছে।

    Post Views: ৭৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ
    • বরিশাল-ঢাকা মহাসড়কে ঈদে যানচলাল স্বাভাবিক রাখতে কাজ করছে যৌথ বাহিনী
    • গৌরনদী পৌর বিএনপি নেতার উদ্যোগে বাবা-মায়ের জন্য দোয়া ও ইফতার মাহফিল
    • নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সমাজসেবক বাবু তাপস বনিক গুরুতর  অসুস্থ্য
    • আন্তর্জাতিক মানবিক সংস্থার উদ্যোগে গৌরনদীতে ইফতার মাহফিল
    • গৌরনদীতে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
    • গৌরনদী পৌর বিএনপির আহবায়কের  বহিস্কারাদেশ প্রত্যাহার
    Top