Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    উজিরপুরে শিশু ধর্ষনের ঘটনায় মামলা দায়ের

    | ২০:১১, জুন ০৫ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের জল্লা গ্রামে শিশু ধর্ষনের ঘটনায় শুক্রবার উজিরপুর মডেল থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে। ধর্ষিত শিশুর মা বাদি হয়ে এ মামলা দায়ের করেন। ধর্ষক আয়নাল হক হাওলাদার উজিরপুর জল্লা ইউনিয়ন চেয়ারম্যান বিশ্বজিৎ বাড়ৈ হত্যাসহ একাধিক ধর্ষন মামলার এজাহার নামীয় আসামি।

    এজাহার সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের জল্লা গ্রামের আয়নাল হক হাওলাদার (৬০) একা বাড়িতে বাস করেন। গত শনিবার একই গ্রামের প্রতিবেশী দিন মজুরের কণ্যা ও ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীকে (১২) কথা শোনার জন্য নিজ ঘরে ডেকে নিয়ে আসেন। দুপুর ১টার দিকে আয়নাল হক হাওলাদার জোর পূর্বক শিশুকে ধর্ষন করে। শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে জানান। ঘটনাটি জানাজানি হলে ধর্ষক আয়নাল হক হাওলাদার গ্রাম ছেড়ে পালিয়ে যায়। ধর্ষিতার একাধিক স্বজন জানান, আত্ম সম্মানের ভয়ে শিশু ধর্ষিত হওয়ার বিষয়টি গোপন রাখে পরিবার। কিন্তু এলাকাবাসি উজিরপুর থানাকে অবহিত করলে গতকাল শুক্রবার বিকেলে পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

    উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ হেলাল উদ্দিন জানান, এ ঘটনায় ধর্ষিত শিশুর মা বাদি হয়ে ধর্ষক আয়নাল হক হাওলাদারকে আসামি করে উজিরপুর মডেল থানায় শুক্রবার বিকেলে একটি ধর্ষন মামলা দায়ের করেছে। পুলিশ ধর্ষিতা উদ্ধার করে ডাক্তারী পরীক্ষায় প্রেরনের প্রস্তুতি নিচ্ছে। ধর্ষক আয়নাল হক হাওলাদারের বিরুদ্ধে উজিরপুর থানায় জল্লা ইউনিয়ন চেয়ারম্যান বিশ্বজিৎ বাড়ৈ হত্যাসহ একাধিক ধর্ষন মামলা রয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    Post Views: ৪২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক  ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    Top