Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে গৃহবধূ ধর্ষনের ঘটনায় মামলা, ডাক্তারী পরীক্ষায় প্রেরন

    | ১৪:০৫, মে ১৪ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাদুরতলা গ্রামে এক গৃহবধূকে (৩৫) জোরপূর্বক ধর্ষন করেছে স্থানীয় এক যুবক (৪০)। এ ঘটনায় বৃহস্পতিবার নির্যাতিতা বাদি হয়ে গৌরনদী মডেল থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে। গতকাল পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষা ও আদালতে জবানবন্দির দেয়ার জন্য বরিশাল পাঠিয়েছে।
    পুলিশ জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাদুরতলা গ্রামে এক গৃহবধূ (৩৫) নিজ রান্না ঘরে কাজ করছিল। এ সময় একই গ্রামের কাদের তালুকদারের ছেলে পান্নু তালুকদার (৪০) ঘরে ঢুকে মুখ চেপে জোরপুর্বক গৃহবধূকে ধর্ষন করে। নির্যাতিতা গৃহবধূ অভিযোগ করে বলেন, প্রতিবেশী বখাটে যুবক পান্নু তালুকদার তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল এতে সে রাজি না হওয়ায় কয়েক দিন ধরে দেখে নেওয়ার হুমকি দেন এবং মঙ্গলবার রাতে জোরপূর্বক ধর্ষন করে। গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসেন বলেন, ধর্ষনের ঘটনায় ধর্ষিত গৃহবধূ বাদি হয়ে পান্নু তালুকদারকে আসামি করে বৃহস্পতিবার একটি ধর্ষন মামলা দায়ের করেছে। ধর্ষিতাকে উদ্ধার করে বৃহস্পতিবার ডাক্তারী পরীক্ষার ও আদালতে জবানবন্দি দেয়ার জন্য বরিশাল পাঠানো হয়েছে।

    Post Views: ৪০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    Top