Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ট্রাক চাপায় ঘটনাস্থলেই দুইজন নিহত

    | ১৬:০৫, জুন ০৪ ২০১৬ মিনিট

    gournadi photo 01
    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের মাহিলাড়া বাজারের দক্ষিন পাশে মাহিলাড়া মঠনামক স্থানে গতকাল শনিবার সকাল ৭টায় ট্রাক চাপায় ঘটনাস্থলেই দুই দিনমজুর নিহত হন। এছাড়া চালকসহ দুইজন আহত হয়। দূর্ঘটনা পর প্রায় এক ঘন্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে ঝানঝটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও দমকল কর্মিরা যোগাযোগ ব্যবস্থা চালুসহ লাশ উদ্ধার করে মর্গে পাঠান। এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ অধীর চন্দ্র হালদার জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ট্রাক চট্র মেট্রো-ট-১১-৩৫-১১ গতকাল শনিবার সকাল ৭টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর মাহিলাড়া মঠ নামক স্থানে পৌছলে নসিমনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে তিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিলাড়া গ্রামের দিনমজুর মো. সালাউদ্দিন মিয়া (৫০) শোলক গ্রামের কালাম মোল্লা(৩৫) নিহত হন এবং নসিমন চালক মাসুম সরদার(২৫) ও ট্রাক চালক আঃ লতিফ দেওয়ান(৫০) গরুতর আহত হন। চালক আঃ লতিফ দেওয়ানকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও মাসুম সরদারকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অধির চন্দ্র জানান, চালক গাছের সঙ্গে চাপা পড়ে আটকে ছিল। দমকল সার্ভিসের কর্মিরা ঝুকি নিয়ে হাইড্রলিক স্পেজার দিয়ে উদ্ধার করেছে। স্থানীয়রা জানান, দূর্ঘটনার পর গাড়ি উল্টে ঢাকা -বরিশাল মহাসড়ক প্রায় এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরবর্তিতে হাইওয়ে থানা পুলিশ ও দমকল কর্মিরা অপসারন করে যানবাহন চলাচল চালু করেন। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর উদ্যোগ গ্রহন করা হয়েছে।

    Post Views: ৩৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    Top