Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    উজিরপুরে এক শিশুর করেনা সনাক্ত, আরকে শিশু উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি

    | ২১:৫৯, এপ্রিল ১৭ ২০২০ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার রাতে ৯ বছরের এক শিশুর করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। মঙ্গলবার ওই শিশুর নমুনা সংগ্রহ করে বরিশাল পাঠানো হয়েছিল। এদিকে ৮ মাসের আরেক শিশু করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিসা নিচ্ছে। বৃহস্পতিবার ৮ মাসের শিশুর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরলে এলাকা লকডাউন ঘোষনা করেছে স্থানীয় প্রশাসন।

    উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শওকত আলী জানান, রাকুদিয়া গ্রামে থেকে গত মঙ্গলবার সর্দি জ্বর কাশিতে আক্রান্ত ৯ বছরের একটি শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন শিশুর বাবা মা। এ সময় শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেন ওয়ার্ডে ভর্তি করে মঙ্গলবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার রাত ৮টার দিকে রিপোর্ট পাওয়া যায়। এতে শিশুটির করোনা পজেটিভ সনাক্ত হয়েছে।শিশুটিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা বিভাগে পাঠানো হয়েছে।

    উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শওকত আলী বলেন, বৃহস্পতিবার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রামের এক মা তার ৮ মাস বয়সের শিশুর সর্দি জ্বর কাশিসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসেন। প্রাথমিক পরীক্ষায় শিশুটি করোনা পজেটিভ আক্রান্ত বলে প্রতিয়মান হলে শিশুর মাসহ শিশুটি উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করেনার আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। ওই দিন বিকেলে শিশুর নমুনা সংগ্রহন করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে পাঠানো হয়। উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শওকত আলী আরো বলেন, খবর নিয়ে জানা গেছে শিশু দুটির বাড়ির আশপাশে কোন প্রবাসীর আনাগোনা ছিল না এবং লোকালয়ে তাদের যাতায়াত নেই । কিভাবে শরীরে করোনা ভাইরাস সংক্রমিত হল তা অনুসন্ধান চলছে।

    স্থানীয়রা জানান, দুই শিশু করেনা আক্রন্তের খবর এলাকায় ছড়িয়ে পরলে গ্রামবাসির মধ্যে করোনা আতঙ্ক দেখা দেয়। গ্রামবাসি বিক্ষুব্ধ হয়ে উঠে আক্রান্তদের বাড়িসহ আশপাশ লকডাউনের দাবি জানান। খবর পয়ে বৃহস্পতিবার রাতে উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। উজিরপুর  উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) প্রনতি বিশ্বাস জানান, করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে আক্রান্ত শিশুর বাড়ি ও আশপাশ লকডাউন ঘোষনা করা হয়েছে।

    Post Views: ৩১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    Top