Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে শতাধিক বাড়ি লকডাউন

    | ১৯:১১, এপ্রিল ১৫ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী (টরকী) এলাকায় এক সাবেক স্কুল শিক্ষিকা (৬৫) ও আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের এক নারী চিকিৎসকের শরীরে করোন পজেটিভ সনাক্ত হওয়ায় মঙ্গলবার দুই এলাকায় শতাধিক বাড়ি লকডাউন ঘোষনা করেছে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান।
    গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈয়্যেদ মুহাম্মদ আমরুল্লাহ জানান, করোনা উপসর্গে আক্রান্ত গৌরনদী পৌর এলাকার সুন্দরদী মহল্লার (টরকী বন্দর) সাবেক স্কুল শিক্ষিকার (৬৫) গত ১১ এপ্রিল নমুনা সংগ্রহ করে বরিশালের মাধ্যমে ঢাকায় পাঠানো হয়। সোমবার রিপোর্ট হাতে পাওয়ার পরে ওই নারীর করোনা পজেটিভ সনাক্ত হয়। বিষয়টি গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বরিশাল সিভিল সার্জনকে অবহিত করা হয়েছে। বর্তমানে আক্রান্ত নারী কুর্মিটোলা হাসপাতালে করোনা ইউনিটি ভর্তি আছেন।
    আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন জানান, সর্দি জ্বর ও কাষিতে আক্রান্ত আগৈলঝাড়া উপজেলার একটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের নারী চিকিৎসকের (২৭) নমুনা সংগ্রহ করে বরিশাল পাঠানো হয়। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষার ল্যাবে গত সোমবার তার করোনা সনাক্ত হয়। করোনা আক্রান্ত ওই নারী চিকিৎসক গৌরনদী উপজেলা সদরে একটি ভাড়াটে বাসায় বসবাস করেন। বর্তমানে তিনি বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
    গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান বলেন, সাবেক স্কুল শিক্ষিকার বাড়িসহ সুন্দরদী (টরকী) মহল্লার ৪০টি বাড়ি ও চিকিৎসকের দেহে করোনা সনাক্ত হওয়ায় গৌরনদী বাসষ্টান্ড সংলগ্ন দক্ষিন বিজয়পুর খৃষ্ঠান পাড়ায় ৬০টি বাড়ি লক ডাউন করা হয়েছে।

    Post Views: ৪৬

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী কেন্দ্রীয় ঈদগা ময়দানে তথ্যমন্ত্রীর নামাজ আদায়, গনমানুষের সাথে শুভেচ্ছা বিনিময়
    • গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জেলা বিএনপি নেতার ইফতার মাহফিল
    •  গৌরনদী প্রেসক্লাবের  ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী, আস্থাহীন বিটিবির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ
    • ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ
    • বরিশাল-ঢাকা মহাসড়কে ঈদে যানচলাল স্বাভাবিক রাখতে কাজ করছে যৌথ বাহিনী
    • গৌরনদী পৌর বিএনপি নেতার উদ্যোগে বাবা-মায়ের জন্য দোয়া ও ইফতার মাহফিল
    • নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সমাজসেবক বাবু তাপস বনিক গুরুতর  অসুস্থ্য
    Top