Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    উজিরপুরে পাগলীর ফুটফুটে পুত্রসন্তান প্রসব, বাবা কে?

    | ১৬:২৫, এপ্রিল ১২ ২০২০ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের সোনার বাংলা বাজারে রোববার সকাল সাড়ে ৫টায় এক পাগলী ফুটফুটে এক পুত্র সন্তান প্রসব করেছে। সন্তান ও মা সুস্থ্য স্বাভাবিক রয়েছে।উজিরপুর ইউএনও নবজাতক ও মাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

    স্থানীয়রা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার শিকারপুর সোনার বাংলা বাজারে গত ২/৩ বছর ধরে অজ্ঞাতনামা এক যুবতি (২৪) পাগলী ঘোরাঘুড়ি করে এবং দিন রাত বাজারেই থাকতেন। স্থানীয়রা খাবার দিলে তাই ক্ষেত। বেশ কিছুদিন যাবত পাগলীর শরীরে অন্তঃসত্তা ও মা হওয়ার লক্ষন প্রতিয়মান হয়। শিকারপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আশরাফ রারী (৫৫) জানান, রোববার সকাল সাড়ে ৫টার দিকে পাগলী বাজারের মধ্যে স্বাভাবিকভাবে একটি পুত্র সন্তান প্রসব করে। নবজাতক ও মা পাগলী উভয়েই সুস্থ্য আছেন।

    সোনার বাংলা গ্রামের ফুলবানু বেগম (৫৫) বলেন, আমি সকালে বাজারে গিয়ে বিষয়টি দেখতে পেয়ে নবজাতক ও মায়ের পরিচর্যা করি। পরে বিষয়টি প্রশাসনকে জানাই। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রনতি বিশ্বাস বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল থেকে নবজাতক ও তার মাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। চিকিৎসকরা সুস্থ্য ও স্বাভাবিক বলার পরেই শিশুটিকে আইনগতভাবে বরিশাল বিভাগীয় শিশু আশ্রয় কেন্দ্র গৈলা বেবী হোম কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।স্থাণীয় কনেকের প্রশ্ন পাগলী মা হয়েছে, বাবা কে?

    Post Views: ৪১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top