Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দারের ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

    | ১৯:৪২, এপ্রিল ০৬ ২০২০ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক, জনতা ও অগ্রনী ব্যাংকের সাবেক পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার সোমবার দিনব্যাপী গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কর্মহীন, অসহায় গরীব-দুঃস্থ এক হাজার পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

    এ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেন, বৈশ্বিক মহামারি করেনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে মানুষকে রক্ষা ও কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দিতে গনমানুষের জননেত্রী প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। সমাজের উচ্চবিত্ত ও বৃত্তবানদেরকে দেশের দূর্যোগের সময় সুবিধাবঞ্চিত কর্মহীন মানুষের পাশে দাড়ানোর জন্যও তিনি আহবান জানান।

    নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের উদ্যোগে বলরাম পোদ্দারের ব্যক্তিগত অর্থায়নে মেদাকুল গ্রামের ভাগ্য ভূঁইয়ার বাড়ির আঙিনায় সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি বিলকিস আক্তার, ব্যবসায়ী বিল্টু রঞ্জন সাহা, অশোক দাস প্রমুখ।

    সামাজিক দূরত্ব বজায় রেখে খাঞ্জাপুর ইউনিয়নের কর্মহীন ও অসহায় গরীব দুঃস্থ এক হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে চাল, তিন কেজি আলু, এক কেজি সয়াবিন তেল, এক কেজি মশুরের ডাল, এক কেজি পেঁয়াজ, এক প্যাকেট লবন, একটি লাইফবয় সাবান বিতরণ করা হয়

    Post Views: ২৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী কেন্দ্রীয় ঈদগা ময়দানে তথ্যমন্ত্রীর নামাজ আদায়, গনমানুষের সাথে শুভেচ্ছা বিনিময়
    • গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জেলা বিএনপি নেতার ইফতার মাহফিল
    •  গৌরনদী প্রেসক্লাবের  ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী, আস্থাহীন বিটিবির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ
    • ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ
    • বরিশাল-ঢাকা মহাসড়কে ঈদে যানচলাল স্বাভাবিক রাখতে কাজ করছে যৌথ বাহিনী
    • গৌরনদী পৌর বিএনপি নেতার উদ্যোগে বাবা-মায়ের জন্য দোয়া ও ইফতার মাহফিল
    • নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সমাজসেবক বাবু তাপস বনিক গুরুতর  অসুস্থ্য
    Top