Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়ায় কলেজ ছাত্রীর শ্লীলতাহানি ঘটনায় মামলা, কিশোর গ্রেপ্তার

    | ২০:৫৫, এপ্রিল ০৪ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম / বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামে এক কলেজ ছাত্রীকে (১৭) শ্লীলতাহানির ঘটনায় ছাত্রী বাদি হয়ে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেছে। ওই দিন পুলিশ মামলার এজাহার নামীয় আসামি জসিম হাওলাদারকে (২২)কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।

    এজাহার, পুলিশ ও ছাত্রীর অভিযোগে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের এক দিনমজুরের কন্যা ও সরকারি গৌরনদী কলেজের দ্বাদশ বর্ষের ছাত্রী (১৭) কলেজে আসা যাওয়ার পথে একই উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের মোঃ জলিল হাওলাদারের ছেলে জসিম হাওলাদার (২২) দীর্ঘ দিন উত্যক্ত করে আসছিল। কলেজ ছাত্রীর বাবা জানান, বিষয়টি জসিমের অভিভাবকদের কাছে একাধিকবার বিচার দেওয়া হয়। কিন্তু তারা বখাটে জসিমের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি। বরং বখাটে জসিম মেয়ের মায়ের মুঠোফোনে ফোন দিয়ে অশ্লীল ও অকথ্য ভাষায় গালাগাল করে এবং মেয়েকে অপহরনের হুমকি দেয়। কলেজ ছাত্রী অভিযোগ করে বলে, বখাটে জসিম পথরোধ করে গালাগাল করে আমি প্রতিবাদ করলে সে আমাকে টানাহ্যাচরা করে শ্লীলতাহানি ঘটনায়। এ সময় ডাক চিৎকার দিলে দেখে নেওয়ার হুমকি দিয়ে পালিয়ে যায়।
    আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, এ ঘটনায় কলেজ ছাত্রী নিজেই বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ ওই বখাটে জসিম হাওলাদারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।

    Post Views: ২৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    • ‎ছিনতাইয়ের অভিযোগ করায় সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
    • গৌরনদীতে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ ভূল আর অসঙ্গতিতে ভরা দলিল দেখিয়ে বাড়িঘর দখলের পায়তারা করছে আপন চাচা
    • গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার আলী চৌকিদারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়
    Top