Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়ায় তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    | ১৮:৫৩, মার্চ ১৯ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলার পৃথক তিনটি স্থানে আগৈলঝাড়া থানা পুলিশ বৃহস্পতিবার অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও চেলাই মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক তিনটি মামলা দায়ের করেছে পুলিশ।

    আগৈলঝাড়া থানা ভারপ্র্প্তা কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার আগৈলঝাড়া পুলিশের একটি দল উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের মৃত মজিবর রহমান সরদারের বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে পুলিশের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী মতিউর রহমান সরদার ওরফে গাঁজা মতিকে (৪৫) এক কেজি গাঁজা ও ২০পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় এসআই জাহিদুর রহমান বাদি হয়ে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। একই দিন উপজেলার দক্ষিন জোবারপাড় গ্রামের সুশীল সাহার বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে মাদক ব্যবসায়ী সাগর সাহাকে (৩০) ১০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে । এ ঘটনায় এসআই আব্বাস উদ্দিন বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
    এছাড়া গত বুধবার এসআই তৈয়বুর রহমান আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামের পরিমল দাসের বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে অমল দাসকে (২৫) তিন লিটার চোলাইমদসহ গ্রেপ্তার করে।

    Post Views: ৪০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • নিরাপদ সড়ক পারাপারের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ
    • গৌরনদীতে বাস চাপায় বৃদ্ধ ও আগৈলঝাড়ায়  মাছ বিক্রেতার মৃত্যু 
    • গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক  ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    Top