Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সম্মাননা স্মারক প্রদান

    | ২০:১৬, মার্চ ১৮ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ মুজিব বর্ষ উপলক্ষে বুধবার সকালে ঐক্যবদ্ধ পেশাজীবী সাংবাদিকদের সংগঠন জেলার গৌরনদী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে গুনী ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, মোঃ আসাদুজ্জামান রিপন, সহ-সভাপতি বদরুজ্জামান খান সবুজ, সংবর্ধিত এসআই মোঃ আসাদুজ্জামান খান, শিল্পী তরুন চক্রবর্তী প্রমুখ।

    এসময় গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবু, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, সহ-দপ্তর সম্পাদক প্রেমানন্দ ঘরামী, সহ-প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সদস্য এসএম মোশারফ হোসেন, আতাউর রহমান চঞ্চল, আরিফিন রিয়াদ, বিনয় কৃষ্ণ শিউলী, মুক্তিযোদ্ধার সন্তান ও কবি উৎপল চক্রবর্তী, মানবাধিকার কর্মী আবু সালেহ মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভা শেষে জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে পুরস্কারপ্রাপ্ত গৌরনদী মডেল থানার এসআই মোঃ আসাদুজ্জামান খান এবং মুজিববর্ষের নতুন গানের কথা, সুর ও কন্ঠশিল্পী বঙ্গবন্ধু কবিতা পরিষদের উপজেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক তরুন চক্রবর্তীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে।

    Post Views: ৩২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    Top