Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গায়েবী মামলায় গৌরনদী উপজেলা ও পৌর যুবদল ৫ নেতার জামিন লাভ

    | ১৯:৪৭, মার্চ ১৫ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. নুরুল হক তালুকদারের দায়ের করা গায়েবী মামলায় রোববার বিজ্ঞ বরিশাল জেলা ও দায়রা জজ আদালত থেকে গৌরনদী উপজেলা ও পৌর যুবদলের শীর্ষ ৫ নেতা জামিল লাভ করেছে। দীর্ঘ প্রায় দেড় বছর পলাতক থাকার পর গতকাল আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালতের বিজ্ঞ বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
    এজাহার, পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, নবম জাতীয় সংসদ নির্বাচনের প্রক্কালে ২০১৮ সালে ২৫ অক্টোবর গৌরনদী উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. নুরুল হক তালুকদার বাদি হয়ে বরিশাল উত্তর জেলা যুবদলের সভাপতি মো. মাহফুজ মোল্লা, উপজেলা যুবদলের সভাপতি শরীফ স্বপন, সহ-সভাপতি মোঃ গফুর সরদার, পৌর যুবদলের সাধারন সম্পাদক জামাল হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খলিফাসহ ১১৬ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি গায়েবী মামলা দায়ের করেন। এজাহারে বাদি উল্লেখ করেন, ঘটনার দিন সন্ধ্যার পরে গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো. হারিছুর রহমানের বাড়িতে সভা শেষ করে তারা নেতাকর্মীরা বাড়িতে ফিরছিলেন। রাত পোনে ৯টার দিকে উত্তর পালরদী গ্রামে গৌরনদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বদিউজ্জামানের বাড়ির সামনে পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আসামিরা তাদের লক্ষ্য করে ৫/৭টি বোমা হামলা চালায়। এ সময় ছাত্রলীগ ১০ ছাত্রলীগ নেতাকর্মী বোমার আঘাতে আহত হয়।
    বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পেশকার মোঃ জাকির হোসেন জানান, আসামিরা দীর্ঘ দিন পলাতক থাকার পরে রোববার ৫ আসামি আদালতে আত্মসমর্পন করে। এ সময় আসামিদের পক্ষে বিজ্ঞ আইনজীবি আব্দুর রহমান চোকদার আসামিদের জামিন প্রার্থনা করলে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিজ্ঞ বিচারক এম, এ হামিদ আসামিদের জামিন আবেদন আবেদন মঞ্জুর করেন।

    Post Views: ৩২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন
    • জহির উদ্দিন স্বপন কে তথ্য,সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রী করায়  গৌরনদীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    Top