Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    উজিরপুরে এক রাতে দুই মসজিদ ও তিন বাড়িতে চুরি

    | ১৯:৪২, মার্চ ১৫ ২০২০ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুরের বামরাইল ইউনিয়নের দুটি মসজিদ ও তিনটি বাড়িতে দূধর্ষ চুরি সংগঠিত হয়। চোরেরা নগত অর্থ, আইপিএসের ব্যাটারী, যন্ত্রসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় থানায় একাধিক সাধারন ডায়রী করা হয়েছে।

    পুলিশ জানায়, শনিবার রাতে উজিরপুরের বামরাইল ইউনিয়নের কালিহাতা কদমতলা জামে মসজিদের কলাপসিবল গেটের তালা ভেঙ্গে অজ্ঞাতনামা চোরেরা মসজিদের আইপিএসের ব্যাপটারী ও যন্ত্র চুরি করে নিয়ে যায়। একই দিন একই ইউনিয়নের পূর্ব বামরাইল জামে মসজিদের গেটের তালা ভেঙ্গে নগদ ৫ হাজার টাকা, ব্যাটারী লুট করে নিয়ে যায়। এ ছাড়া কালিহাতা গ্রামের মৃত জয়নাল আবেদীন শরীফের ছেলে চান শরীফের বাড়িতে হানা দিয়ে অজ্ঞাতনামা চোরেরা তালা ভেঙ্গে ৫০ হাজার টাকা মূল্যের ব্যাটারী চালিত ভ্যানগাড়ী চুরি করে নিয়ে গেছে। একই ভাবে গ্রামের আরো দুই বাড়িতে হানা দিয়ে প্রায় ৫০ হাজার টাকার মূল্যবান মালামাল নিয়ে গেছে। উজিরপুর উপজেলা সাবেক মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, সম্প্রতি সময়ে কালিহাতা মাদ্রাসায় অজ্ঞাতনামা চোরেরা হানা দিয়ে তালা ভেঙ্গে নগত ১০ হাজার টাকা নিয়ে যায়। গ্রামে একের পর এক যেভাবে চুরি শুরু হয়েছে এতে গ্রামবাসি আতংকিত হয়ে পড়েছে। চুরি প্রতিরোধে পুলিশের টহলদারি বাড়ানোর জন্য থানা পুলিশের কাছে তিনি দাবি জানান।
    উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, উজিরপুর উপজেলা চুরি, মাদক ও সন্ত্রাস মুক্ত করতে ব্যাপক উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। প্রতিটি এলাকায় অভিযান অব্যহত রযেছে। চুরি ঘটনা তদন্ত করে ঘটনায় জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারসহ আইনের আওতায় আনার জোর চেষ্টা চলছে।

    Post Views: ৩৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    • ‎ছিনতাইয়ের অভিযোগ করায় সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
    Top