Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আগৈলঝাড়ায় ইয়াবা ট্যাবলেটসহ দুই বিক্রেতা গ্রেপ্তার

    | ২০:১১, মার্চ ১৪ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের রফিজউদ্দিন ফকিরের বাড়িতে গতকাল শনিবার সকালে অভিযান চালিয়ে ২২পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে। একই দিন আগৈলঝাড় থানা পুলিশ আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামে অভিযান চালিয়ে ২পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
    মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক শেখ মোস্তাফিজুর রহমানের জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের রফিজউদ্দিন ফকিরের বাড়িতে অভিযান পরিচালণা করেন। এ সময় ওই গ্রামের রফিজউদ্দিন ফকিরের ছেলে পুলিশের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী ছালাম ফকিরকে (৩৫) ২০পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার বাদী হয়ে গতকাল শনিবার আগৈলঝাড়া থানায মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন।
    অপরদিকে একই দিন আগৈলঝাড় থানা পুলিশ আগৈলঝাড়া বারপাইকা গ্রামে অভিযান চালিয়ে গ্রামের মমিনউদ্দিন শাহর ছেলে মাদক ব্যবসায়ী এনায়েত শাহকে (২৪) গ্রেপ্তার করেছে। আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের গতকাল শনিবার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

    Post Views: ৩০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top