Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে বিয়ের দাবিতে প্রতারক প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

    | ১৭:১৮, মার্চ ০৭ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর প্রতারক প্রেমিক প্রেমিকাকে অস্বীকার করে অন্যত্র বিয়ের পাঁয়তারা করায় গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহজিরা গ্রামের প্রেমিকের বাড়িতে শুক্রবার থেকে বিয়ের দাবিতে অনশন শুরু করেছে এক প্রেমিকা।

    অনশনরত কলেজ ছাত্রী জানান, গৌরনদী উপজেলার শাহজিরা গ্রামের হুমায়ুন খানের ছেলে সবুজ খান (৩০) নামে এক স্কুল শিক্ষকের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলে আসছে। অতিসম্প্রতি সময়ে প্রেমিক সবুজকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকার করে। এমন কি প্রেমকে অস্বীকার করে গোপনে অন্যত্র বিয়ে করার পাঁয়তারা চালায়। পেমিকা অভিযোগ করে বলেন, বিষয়টি জানতে পেরে আমি প্রেমিককে বিয়ের জন্য চাপ দিলে সে আমাকে অস্বীকার করে। তাই প্রেমের স্বীকৃতি আদায় ও প্রতারক প্রেমিকার বিচারের দাবিতে শুক্রবার বিকেল থেকে অনশন শুরু করেছি। এ সময় প্রতারক প্রেমিকের ভাড়াটে সন্ত্রাসীরা আমার ওপর হামলা চালিয়ে মারধর করেছে ।
    প্রেমিকা, কলেজ ছাত্রীর মা অভিযোগ করেন, বিভিন্ন সময়ে মেয়ের বিয়ে ঠিক করলে সবুজ মেয়ের সঙ্গে প্রেমের বিষয়টি পাত্র পক্ষকে বলে বিয়ে ভেঙ্গে দিয়ে আমাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছে। মেয়ের সঙ্গে দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক করে তা অস্বীকার করছে। অভিযোগের ব্যাপারে প্রতারক প্রেমিকের সঙ্গে যোগাযোগ করলে সে ফোন রিসিপ করেননি। গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    Post Views: ৪৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    Top