Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়ায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার ও অপহরনকারী গ্রেপ্তার

    | ১৯:৫৬, ফেব্রুয়ারি ১৭ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক মাধ্য্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর অপহৃত ছাত্রীকে রোববার রাতে গৌরনদী উপজেলার বার্থী বাসষ্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহৃতাকে গ্রেপ্তার করা হয়। সোমবার অপহরনকারীকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় করাগারে ও ছাত্রীকে জবানবন্দি দেয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।

    আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীর মেয়ে ও রামানন্দের আঁক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী (১৬) নিজ বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া এলাকায় পৌছলে ওই গ্রামের পলাশ জয়ধরের ছেলে বখাটে প্রশান্ত জয়ধর (২৪) ২/৩ জন সহযোগী সন্ত্রাসীকে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরন করে মটরসাইকেলযোগে নিয়ে যায়। এ ঘটনায় শনিবার স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে প্রশান্ত জয়ধরকে প্রধান অসামিসহ অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে আগৈলঝাড়[া থানায় একটি অপহরন মামলা দায়ের করে।

    মামলার তদন্তকারী কর্মকর্তা ও আগৈরঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাশ্ববর্তি গৌরনদী উপজেলার বার্থী বাসষ্ট্যান্ড এলাকায় রোববার রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরনকারী বখাটে প্রশান্ত জয়ধরকে গ্রেপ্তার করা হয়। সোমবার অপহরনকারীকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় করাগারে ও ছাত্রীকে জবানবন্দি দেয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।

    Post Views: ৫২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    Top