Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়ায় ইয়াবা ব্যবসায়ী ও সেবীসহ গ্রেপ্তার-৫

    | ১৮:৩০, ফেব্রুয়ারি ০৭ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলার একাধিক স্থানে বৃহস্পতিবার গভীর রাতে আগৈলঝাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে পুলিশের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার পলাতক আসামিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।

    আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার একদল পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার আস্কর বাজারের ইয়ং ফ্যাশন টেইলার্স সন্নিকটে অভিযান চালায়। এ সময় উত্তর বারপাইকা গ্রামের (হাওলা) মৃত কালীপদ বিশ্বাসের ছেলে ইয়াবা ব্যবসায়ী প্রকাশ বিশ্বাসকে (২১) ২৩ পিস ইয়াবাসহ আটক করে। এ ঘটনায় এসআই মোঃ শাহজাহান বাদি হয়ে শুক্রবার মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করেন। একই দিন একদল পুলিশ উপজেলার বাগধা গ্রামের জলিল খানের বাড়ির জঙ্গল অভিযান চালিয়ে দক্ষিন বাগধা গ্রামের তাজেল সরদারের ছেলে রুবেল সরদার (২০) ও দক্ষিন বাগধা গ্রামের জলিল খানের ছেলে বজলু খানকে (২২) ৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় থানার এসআই নাসির উদ্দিন বাদি হয়ে শুক্রবার থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন। এ ছাড়া একই রাতে পুলিশ পশ্চিম বাগধা গ্রামে অভিযান চালিয়ে মাদক সেবী মৃত মহারাজ বৈরাগীর ছেলে নারায়ণ বৈরাগী ও তার ভাই সুশান্ত বৈরাগীকে গ্রেপ্তার করে। শুক্রবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

    Post Views: ৩২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    Top