Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    সারাদেশ

    গৌরনদীর জাদু শিল্পীর সম্মাননা অর্জন

    | ১৮:৪৭, জানুয়ারি ০২ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ জাদু শিল্পী এমআর মহসিন জাদু বিদ্যায় বিশেষ অবদান রাখায় তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এমআর মহসিন বরিশালের গৌরনদী উপজেলার নন্দনপট্টি গ্রামের বাসিন্দা।
    জানা গেছে, চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের হলরুমে বাংলাদেশ জাদু উন্নয়ন পরিষদের আয়োজনে সম্মাননা ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে বিশ্ব নন্দিত জাদু শিল্পী জুয়েল আইচ গত ৩১ ডিসেম্বর রাতে অনারম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে এমআর মহসিনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়েছেন। অনুষ্ঠানে ৪০টি জেলার জাদু শিল্পী ও ভারতের প্রখ্যাত জাদুশিল্পী শিবেন্দ্র নাথ, এস. লাল, জাদু কন্যা প্রিয়াঙ্কা, বাংলাদেশের খ্যাতনামা জাদুশিল্পী প্রিন্স হারুন, বাসেদ মাহমুদ, এইচআর বিজয়, যুবরাজ স্বপন দিনার, প্রিন্স ইমাম, তরিকুল ইসলাম, জাদুকর রকি, কামাল, এনামুল, জাদুকন্যা তানিয়া অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশী-বিদেশী জাদু শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাদু প্রদর্শন করা হয়। শেষে জাদু প্রদর্শনে প্রশংসনিয় ভূমিকা রাখায় এমআর মহসিনকে ২০১৯ সালের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

    Post Views: ৩৬

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • গৌরনদীতে সেনাবাহীর অভিযানে গুলি ও ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ চিহ্নিত সন্ত্রাসী রায়হানকে গ্রেপ্তার
    Top