Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    পার্বত্য শান্তিচুক্তি ২২ বছর পূর্তি উপলক্ষে গৌরনদী- র‌্যালী ও আলোচনা সভা

    | ১৬:৪১, ডিসেম্বর ০২ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের ২২ বছর পূর্তি উপলক্ষ্যে সোমবার সকালে বরিশালের গৌরনদী বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    গৌরনদী উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে সকাল ১১টায় বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় দলীয় কার্যালয় এসে শেষ হয় । র‌্যালী শেষে গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, পৌর আওয়ামলীগের সভাপতি মনির হেসেন মিয়া, সাধারন সম্পাদক কবির হোসেন খান, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, পৌর যুবলীগের সাধারন সম্পাদক আল আমীন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক হোসেন বেপারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
    উল্লেখ্য ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রীসভার সদস্যদের উপস্থিতিতে সরকারের পক্ষে চীফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ এবং জনসংহতি সমিতির পক্ষে জেএসএস সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা সন্তু লারমা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষর করেন। শান্তি চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হয়েছে।

    Post Views: ৩১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
    • গৌরনদী পৌর বিএনপির আহবায়কের  বহিস্কারাদেশ প্রত্যাহার
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    Top