Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে দুই দল শ্রমিকের মধ্যে সংঘর্ষে, আহত-৮

    | ১৬:৪৫, অক্টোবর ২৭ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলা সদরে রোববার সকালে দুই দল শ্রমিকের মধ্যে হামলা পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ধারাল অস্ত্রের আঘাতসহ কমপক্ষে ৮ জন আহত হয়। আহতদের ৫ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গৌরনদী অটো টেম্পু মালিক-শ্রমিক সমবায় সমিতির সহ-সভাপতি আবুল হোসেন বাদি হয়ে ৫ জনের নামোউল্লেখ করে ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।

    প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও আহতরা জানান, গৌরনদীর টরকী মাহেন্দ্রা চালক সমিতির সদস্য কালু সরদার (৩০) গতকাল রোববার সকাল ১০ টার দিকে গৌরনদী বাসষ্টান্ডের মাহেন্দ্রাষ্টান্ডে শৃংখলা ভঙ্গ করে গাড়ি পার্কিং করলে মহাসড়কে ঝানঝটের সৃষ্টি হয়। এ সময় গৌরনদী অটো টেম্পু মালিক-শ্রমিক সমবায় সমিতির লাইনম্যান মামুন কাজী (২৫) তাকে গাড়ি সরিয়ে নিতে নির্দেশ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে কালু সরদার মামুন কাজীকে গালাগাল দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতান্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে হাতাহাতির পরে কালু ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনার জের ধরে সকাল ১১টার দিকে কালু সরদারের নেতৃত্বে টরকী মাহেন্দ্রা সমিতির ১০/১২ জন সদস্য লোহার রড, দেশীয় ধারাল অস্ত্র ও লাঠিসোটা নিয়ে গৌরনদী বাসষ্টান্ডে গৌরনদী অটো টেম্পু মালিক-শ্রমিক সমবায় সমিতির সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৮ জন রক্তাক্ত জখম হন।
    গৌরনদী অটো টেম্পু মালিক-শ্রমিক সমবায় সমিতির সহ-সভাপতি আবুল হোসেন অভিযোগ করে বলেন, সকাল ১১টার দিকে টরকী মাহেন্দ্র সমিতির ১০/১২ জন শ্রমিক আমাদের সমিতির শ্রমিকদের ওপর লোহার রড, লাঠিসোটা ও ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় হামলাকারীরা শ্রমিক মামুন কাজী (২৫), আলী আহম্মেদ (৩০), জোনাব আলী শরীফ (৪৫), নুর ইসলামকে (৩৫) পিটিয়ে ও জখম করে। আমি বাড়ি থেকে ষ্টান্ডে পৌছামাত্রই কালু সরদার ধারাল অস্ত্র দিয়ে এলোপাতারিভাবে কুপিয়ে আমাকে রক্তাক্ত করে। খবর পেয়ে আমাদের সমিতিভূক্ত সদস্যরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন ও সমিতির সদস্যরা আমিসহ আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে কালু সরদার হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ষ্টান্ডে গাড়ি রাখায় আমাকে মারধর করা হয়। পরবর্তি আমার সমিতির (টরকী সমিতির) লোকজন বিষয়টি জানতে আসলে তাদের দুইজনকে মারধর করা হয়। গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান বলেন, এ ঘটনায় আবুল হোসেন বাদি হয়ে ১০ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

    Post Views: ২৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • দলীয় শৃংখলা ভঙ্গ ও দলের পরিপন্থি কাজ করায় ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান দল থেকে বহিস্কার
    • সেন্ট জোসেফ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
    • নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্ধোধনী অনুষ্ঠান
    • গৌরনদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে গৌরনদীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
    • নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে- জহির উদ্দিন স্বপন্, গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলী আহমেদের স্মরণ  সভা
    • গৌরনদীতে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ ‎
    Top