Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে মাদক সেবনে বাধা দেয়ায় পুলিশের উপর হামলা \ গ্রেফতার-১

    | ১৭:৫২, জুলাই ২৯ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার সরিকল গ্রামে রোববার রাতে মাদক সেবনে বাঁধা দেয়ায় মাদকাসক্তদের হামলায় পুলিশ কনস্টবল ফাহাদ হোসেন রক্তাক্ত জখম হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ হামলাকারীদের মধ্যে মাইদুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে। এ ঘটনায় সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম বাদি হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
    গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান জানান, রবিবার রাতে তদন্ত কেন্দ্রের এএসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রী কালিন অভিযানে বের হয়। এ সময় সরিকল বাজারের লিমন খানের দোকানের সম্মুখে বসে গাঁজা সেবন করছিল রুবেলসহ ৪ থেকে ৫ জনে। তাদের গাঁজা সেবনে বাঁধা দিলে সাদকাসক্তরা স্ব-মিলের কাঠ দিয়ে পুলিশ সদস্য ফাহাদকে এলোপাতালী ভাবে পিটিয়ে জখম করে। তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    Post Views: ৬৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    Top