Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষন, নগ্ন ছবি ইন্টারনেটে মামলার আসামি গ্রেপ্তার

    | ১৬:৩৩, মে ১৯ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার সৌদি প্রবাসীর স্ত্রী ও এইচ.এস.সি পরীক্ষার্থীকে (১৯) ধর্ষন করে নগ্ন ছবি ইন্টানেটে দেওয়া মামলার আসামি পূর্ব বেজহার গ্রামের প্রভাবশালী শাহিন সরদারের পুত্র রকিব সরদারকে (১৯) গত শনিবার দিবাগত রাত দুইটায় গৌরনদী মডেল থানা পুলিশ মাহিলাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতকে রোববার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে। একই দিনে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।

    মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তাজেল ইসলাম জানান, গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের সৌদি প্রবাসীর স্ত্রী ও এইচ.এস.সি পরীক্ষার্থীর (১৯) সঙ্গে পরিচয়র হয় গৌরনদী উপজেলার পূর্ব বেজহার গ্রামের প্রভাবশালী শাহিন সরদারের পুত্র রকিব সরদারের (১৯) সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের পর থেকে রাকিব তাকে কু-প্রস্তাব দেয়। তা প্রত্যাখান করায় সে (রাকিব) তাকে অপহরন ও ধর্ষনের হুমকি দেয়। ৩০ এপ্রিল সকালে ভাড়াটিয়া বাসায় হানা দিয়ে কলেজ ছাত্রীকে একাকি পেয়ে জোর পূর্বক ধর্ষন করে গৌরনদী উপজেলার পূর্ব বেজহার গ্রামের প্রভাবশালী শাহিন সরদারের পুত্র রকিব সরদার। পরবর্তিতে ধর্ষনের নগ্ন ছবি সৌদি প্রবাসী স্বামীর আইডিতে পাঠিয়ে দেয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

    গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. মাহবুবুর রহমান জানান, এঘটনায় কলেজ ছাত্রী বাদি রাকিব সরদারকে আসামি করে বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামি রাকিব সরদার পলাতক ছিল। মুঠোফোনের কল লিষ্ট ধরে গৌরনদী মডেল থানা পুলিশ রোববার শনিবার দিবাগত রাত দুইটায় উপজেলার মাহিলাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে। রাকিব পুলিশী জিজ্ঞাসাবাদে ধর্ষনের কথা স্বীকার করেছে। আসামিকে রোববার বরিশাল আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে। একই দিনে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।

    Post Views: ৩১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ
    • বরিশাল-ঢাকা মহাসড়কে ঈদে যানচলাল স্বাভাবিক রাখতে কাজ করছে যৌথ বাহিনী
    • গৌরনদী পৌর বিএনপি নেতার উদ্যোগে বাবা-মায়ের জন্য দোয়া ও ইফতার মাহফিল
    • নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সমাজসেবক বাবু তাপস বনিক গুরুতর  অসুস্থ্য
    • আন্তর্জাতিক মানবিক সংস্থার উদ্যোগে গৌরনদীতে ইফতার মাহফিল
    • গৌরনদীতে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
    • গৌরনদী পৌর বিএনপির আহবায়কের  বহিস্কারাদেশ প্রত্যাহার
    Top