Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষন, মুঠোফোনে নগ্ন ছবি ধারন করে ইন্টারনেটে

    | ১৬:৫৪, মে ১৭ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার প্রবাসীর স্ত্রী ও এইচ.এস.সি পরীক্ষার্থীকে (১৯) পূর্ব বেজহার গ্রামের প্রভাবশালী শাহিন সরদারের পুত্র রকিব সরদার জোরপূর্বক ধর্ষন করে। ধর্ষনের নগ্ন ছবি মুঠোফোনে ধারন করে ইন্টারনেটে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কলেজ ছাত্রী বাদি হয়ে ধর্ষক রাকিব সরদারকে আসামি করে গৌরনদী মডেল থানায় মামলা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে।

    বাদি এজাহারে উল্লেখ করেন, সে এইচ.এস.সি পরীক্ষার্থী । লেখাপড়া করার সুবাদে পিতা মাতা আমাকে নিয়ে গৌরনদী উপজেলায় ভাড়াটিয়া বাড়িতে থাকেন। কলেজে আসা যাওয়ার সুবাদে রাকিবের সঙ্গে গৌরনদী উপজেলার পূর্ব বেজহার গ্রামের প্রভাবশালী শাহিন সরদারের পুত্র রকিব সরদারের (১৯) সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের পর থেকে রাকিব তাকে কু-প্রস্তাব দেয়। তা প্রত্যাখান করায় সে (রাকিব) তাকে অপহরন ও ধর্ষনের হুমকি দেয়।

    নির্যাতিতা অভিযোগ করে বলেন, গত ৩০ এপ্রিল সকালে পশ্চিম বেজহার গ্রামের শাহিন সরদারের পুত্র রকিব সরদার (১৯) আমার ভাড়াটিয়া বাসায় এসে আমাকে একা পেয়ে ঘরের মধ্যে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষন করে এবং মুঠোফোনে নগ্ন ছবি ধারন করে। পরবর্তিতে নগ্ন ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে আমাকে জিম্মি করে বিভিন্ন সময় আমাকে মানুষিক ও শারীরিক নির্যাতন চালায়। নির্যাতিতার মা জানান, মেয়ে বিষয়টি তাকে জানানোর পরে আত্ম সম্মানের কথা ভেবে এবং মেয়ের স্বামী সংসারের কথা ভেবে গোপন রাখেন। কিন্তু বখাটে রাকিব সরদার বুধবার তার ব্যবহৃত আইডি থেকে ইন্টারনেটের মাধ্যমে মেয়ে জামাতার আইডিতে মুঠোফোনে ধারনকৃত ধর্ষনের নগ্ন ছবি পাঠিয়ে দেয় এবং সামাজিক যোগাযোগে ছেড়ে দেয়ার হুমকি দেয়।

    গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. মাহবুবুর রহমান জানান, এঘটনায় কলেজ ছাত্রী বাদি রাকিব সরদারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। আসামীকে গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

    Post Views: ৫৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
    • গৌরনদী পৌর বিএনপির আহবায়কের  বহিস্কারাদেশ প্রত্যাহার
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    Top