Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ইউপি সদস্যসহ ২ মাদক বিক্রেতা গ্রেফতার

    | ১৬:২১, মে ১৬ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদীতে ২০পিস ইয়াবা ও মাদক বিক্রির সাড়ে ৪৮ হাজার টাকাসহ মাদক বিক্রেতা ইউপি সদস্য মোজাম্মেল হক চৌধুরী ওরফে মুজাম মেম্বার, মাদক বিক্রেতা রবিউল ইসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হোসনাবাদ এলাকা থেকে মাদকসহ ওই ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানার এসআই আবুল বাশার বাদি হয়ে আটককৃত ২জনসহ ৩ মাদক বিক্রেতাকে আসামি করে গতকাল বৃহস্পতিবার ভোরে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। মুজাম মেম্বার উপজেলার শরিকল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওই ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য।

    গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, গোপণ সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শরিকল ইউনিয়নের হোসনাবাদ গ্রামে মাদক বিক্রেতা রবিউল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১১পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা রবিউল ইসলামকে গ্রেফতার করে। তার (রবিউল) স্বীকারোক্তি অনুযায়ী মাদক বিক্রেতা মোজাম্মেল হক চৌধুরী ওরফে মুজাম মেম্বার ও তরিকুল ইসলাম তনুর বাড়িতে অভিযান চালায়। এ সময় ৪ পিস ইয়াবাসহ ইউপি সদস্য মোজাম্মেল হক চৌধুরী ওরফে মুজাম মেম্বারকে গ্রেফতার করে এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা তনু পালিয়ে যায়। তখন তনুর বালিশের নিচ থেকে ৫পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪৮ হাজার ৪৫০টাকা উদ্ধার করা হয়।
    এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের গতকাল দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাদেরকে কারাগারে প্রেরণ করেন।

    Post Views: ১১২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    Top