Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ ১০ জন আহত, গ্রেফতার-১

    | ১৯:০৭, মে ০২ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার চরদিয়াশুর নামক স্থানে মঙ্গলবার রাতে তুচ্ছ ঘটনার জের ধরে হামলা ও পাল্টা হামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ মহিলাসহ ১০ জন আহত হয়েছে। উভয় পক্ষের আহত ৬ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার পুলিশ এজাহারভুক্ত এক আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, উপজেলার চরদিয়াশুর এলাকায় একটি রাস্তা মেরামত নিয়ে আমিন হাওলাদারের সঙ্গে একই গ্রামের আব্দুল কাদের হাওলাদারের বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার সন্ধ্যায় উভয়ের মধ্যে বাকবিতান্ডা হয়। এ সময় আমিন হাওলাদার ও তার সহযোগীরা প্রতিপক্ষ আব্দুল কাদের ও তার বড় ভাই রিপন হাওলাদারকে পিটিয়ে জখম করে। এ খবর ছড়িয়ে পরলে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে উভয় পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়।

    আমিন হাওলাদার অভিযোগ করেন, সন্ধ্যার ঘটনার জের ধরে আব্দুল কাদেরের ২০/২৫ জন সমর্থক লাঠিসোটা ও ধারাল অস্ত্র নিয়ে তাদের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে তাকে পিটিয়ে জখম করে। এ সময় তাকে রক্ষায় স্ত্রী সানজিদা বেগম (৩০), বোন সেবু খানম (৪০),বড় ভাবী মেহেরোন নেছা (৪০) ও ভাতিজি লাবণী (১৬) এগিয়ে এলে তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। এ অভিযোগ অস্বীকার করে আব্দুল কাদের বলেন, আমিন হাওলাদার সন্ত্রাসী লোকজন নিয়ে আমি ও আমার সমর্থকদের ওপর হামলা চালিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে। এলাকাবাসি জানান, সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত সানজিদা বেগম (৩০), বোন সেবু খানম (৪০),বড় ভাবী মেহেরোন নেছা (৪০) ও ভাতিজি লাবণী (১৬), আব্দুল কাদের ও রিপন হাওলাদারসহ ৬ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

    গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. মাহাবুবুর রহমান বলেন, এ ঘটনায় বুধবার রাতে আমিন হাওলাদারের সমর্থক আব্দুল হালিম হাওলাদার বাদি হয়ে প্রতিপক্ষ আব্দুল কাদের ও রিপন হাওলাদার সহ ৬ জনকে আসামী গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ বৃহস্পতিবার সকালে এজাহার ভুক্ত আসামী সেকান্দার হাওলাদারকে (৫৭) গ্রেফতার করে বরিশাল আদালতে প্রেরন করে।

    Post Views: ৯৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • ‎তথ্য মন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় স্বপনের আগমন: ফুলেল শুভেচ্ছায় সিক্ত,  গৌরনদীতে উৎসবের আমেজ
    • তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন
    • জহির উদ্দিন স্বপন কে তথ্য,সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রী করায়  গৌরনদীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    Top