Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    উজিরপুরে স্কুল ছাত্রকে ডেকে নিয়ে হত্যা \ বিচারের দাবিতে উজিরপুরে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

    | ১৯:১৩, এপ্রিল ৩০ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র নয়ন হাওলাদারকে (১৫) ডেকে নিয়ে হত্যা ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মঙ্গলবার ঢাকা-বরিশাল মহাসনড়কে বিক্ষোভ, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থী, ব্যবসায়ী ও এলাকাবাসি। এদিকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে গ্রেপ্তারকৃত আশিক হাওলাদার। হত্যাকাÐে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

    স্কুল ছাত্র নয়ন হত্যার প্রতিবাদে ও ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকাÑবরিশাল মহাসড়কের জয়শ্রী বাসষ্টান্ডে মানববন্ধন করেছে ভরসাকাঠী কেবিজি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক অভিভাবক ও শিক্ষর্থীরা। এ ছাড়া দুপুর ১২ টায় জয়শ্রী বাসষ্টান্ডে এলাকাবাসির ব্যানারে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শত শত নারী পুরুষ ও এলাকাবাসি। এ সময় সমাসড়কে যানবাহন আটকা পরলে পুলিশ বিচারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে বিক্ষুব্ধরা। বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে জয়শ্রী বাসষ্টান্ডের ব্যবসায়ীরা অংশ নেন। পরে দুপুর সাড়ে ১২টায় জয়শ্রী বাসষ্টান্ডে সম্মিলিত প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্বে করেন বামরাইল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মোঃ বাদল মোল্লা। এতে বক্তব্য রাখেন বামরাইল ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য ইউসুফ হোসেন, ভরসাকাঠী কেবিজি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, নিহত স্কুল ছাত্রের বাবা আব্দুস সোবাহান হাওলাদার, জয়শ্রী বাসষ্টান্ডের ব্যবসায়ী আব্দুল কুদ্দুস বেপারী, মালেক হাওলাদার, স্থানীয় মাসুদ হাওলাদার, মনির সিকদার প্রমূখ। বক্তারা নয়ন হত্যা জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। নিহত ছাত্রের বাবা আব্দুস সোবাহান ক্ষোভ প্রকাশ করে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ছেলে নয়ন হত্যাকাÐে জড়িত স্থানীয় ইদ্রিস হাওলাদারের ছেলে মোমিন হাওলাদারকে পুলিশ আটক করে দিয়েছে। তাকে অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
    এ অভিযোগ অস্বীকার করে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিবাকর চন্দ্র দাস বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হতেই পারে। কিন্তু সুনিদৃষ্ট প্রমান ছাড়া কাউকে গ্রেপ্তার করা সঠিক হবে না। এ প্রসঙ্গে ওসি আরো বলেন, গ্রেপ্তারকৃত আশিক হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। সে পুলিশের কাছে হত্যাকান্ডে জড়িতদের নাম প্রকাশ করেছে। গ্রেপ্তারকৃত আশিকের স্বীকারাক্তি অনুযায়ি হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    Post Views: ৪৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    Top