Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবীন আওয়ামীলীগ নেতার মৃত্যু \ বিভিন্ন মহলের শোক

    | ১৮:২৪, ফেব্রুয়ারি ০৪ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলা সর্ববৃহৎ ব্যবসায়ী বন্দর টরকীর বিশিষ্ট ব্যবসায়ী, টরকী বন্দর আদর্শ জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি, প্রবীন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মো. সিকদার মহিউদ্দিন (৭৮) কিডনী ও ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ঢাকার সেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)। তিনি স্ত্রী, ১ছেলে, ২ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। মঙ্গলবার সকাল ৯টায় টরকী বন্দর হাইস্কুল মাঠে প্রথম ও তার গ্রামের বাড়ি দক্ষিণ কটকস্থল দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুর খবর শুনে সাথে সাথে তার টরকী বন্দরস্থ বাসভবেনে ছুটে যান পার্বত্য শান্তিচুক্তির আহবায়ক (মন্ত্রী) ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি)। এ সময় তিনি শোকাহত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ,এম, জয়নাল আবেদীন, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফরহাদ হোসেন মুন্সী, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক কামরুল ইসলাম দিলীপ, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, পৌর যুবলীগের সাধারন সম্পাদক আল আমীন হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    এ ছাড়া আলহাজ্ব সিকদার মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক সংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সহ-সম্পাদক এ্যাডভোকেট বলরাম পোদ্দার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন, আলহাজ্ব জামাল উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি খোকন আহম্মেদ হীরা, সাধারন সম্পাদক বদরুজ্জামান খান সবুজ, সহ-সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, দপ্তর সম্পাদক এইচএম মাকসুদ আলী সুমন, প্রচার সম্পাদক এইচএম মহসীন, সহ-প্রচার সম্পাদক জামিল মাহমুদ, গৌরনদী রিপোর্টাস ইউনিটির সভাপতি বিএম বেলাল হোসেন, সম্পাদক এস, এম, মোশারফ হোসেন, সহ-সম্পাদক এসএম মিজান, দপ্তর সম্পাদক মোল্লা ফারুক হাসান।

    Post Views: ২৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    • গৌরনদী প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী, শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • ‎তথ্য মন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় স্বপনের আগমন: ফুলেল শুভেচ্ছায় সিক্ত,  গৌরনদীতে উৎসবের আমেজ
    • তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন
    • জহির উদ্দিন স্বপন কে তথ্য,সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রী করায়  গৌরনদীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    Top