Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    প্রধান সংবাদ

    সড়ক দূর্ঘটনায় গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সম্পাদক গুরুতর আহত

    | ১৯:০২, জানুয়ারি ২৯ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক ও জনপ্রিয় অনলাইন দৈনিক গৌরনদী২৪ ডটকমের মফস্বল বার্তা সম্পাদক ও দৈনিক অজকের বরিশাল পত্রিকার গৌরনদী প্রতিনিধি আবু সাঈদ খন্দকার গত সোমবার সড়ক দূর্ঘটনায় গুরুতরভাবে আহত হন। তাকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। মঙ্গলবার গৌরনদীর সিনিয়র সাংবাদিকসহ সহকর্মীরা তাকে দেখতে যান।

    আহত আবু সাঈদ খন্দকার জানান, সোমবার সকালে নিজ মটরসাইকেল চালিয়ে পেশাগত কাজে গৌরনদী থেকে আগৈলঝাড়া যাওয়ার পথে গৌরনদী পৌর সভার উত্তর বিজয়পুর মহল্লার ঠাকুর বাড়ির সামনে পৌছলে অপর একটি সাইকেল এসে তার ওপর পরে। এ সময় সে গাড়ি নিয়ে রাস্তার উপর পরে গেলে শরীরের বিভিন্ন অংশ জখম এবং বাম হাতটি ভেঙ্গে যায়। স্থানীয়রা উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন। পরের দিন তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতে রয়েছেন। গতকাল মঙ্গলবার অসুস্থ আবু সাঈদকে সহকর্মীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও স্বজনরা দেখতে যায়। তাদের মধ্যে ছিলেন গৌরনদী রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, রিপোর্টার্স ইউনিটির সভাপতি বেলাল হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক এস, মিজান, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর গৌরনদী সার্ভিস সেলের ডিজিএম, মো. দেলোয়ার হোসেন, সহকর্মী আঞ্জুমান আরা, সেলিনা আক্তারসহ অন্যান্যরা।

    Post Views: ৩৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    Top