Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে মাদকসহ ৩ বিক্রেতা গ্রেফতার

    | ১৭:২৭, অক্টোবর ২৮ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ডিগ্রি কলেজের পিছন থেকে শনিবার রাতে ৭পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা সোহান ফকির (২০), মোঃ সুজন প্যাদা (২৬)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। একইদিন রাতে উপজেলার বাটাজোর বাজার এলাকা থেকে ৩৯৭পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আঃ ছালাম আকন মুন্নাকে (৪৮) গ্রেফতার করেছে র‌্যাব।

    গৌরনদী মডেল পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান, বার্থী ইউনিয়নের বার্থী এলাকার সুজন প্যাদা ও সোহান ফকির শনিবার রাত সাড়ে ৮টার দিকে গৌরনদী উপজেলার বার্থী ডিগ্রি কলেজের পিছনে ইয়াবা বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ হানা দিলে দুই মাদক বিক্রেতা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে দুজনকে আটক করে দেহ তল্লাসি করে ৭পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় গতকাল রোববার গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো, সগির হোসেন বাদি হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে। একইদিন রাতে উপজেলার বাটাজোর বাজার এলাকা থেকে ৩৯৭পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আঃ ছালাম আকন মুন্নাকে (৪৮) গ্রেফতার করেছে র‌্যাব। সে উপজেলার কাছেমাবাদ গ্রামের আঃ মালেকের ছেলে। এ ব্যাপারে বরিশাল র‌্যাব-৮এর ডিএডি মামুনুর রশিদ খান বাদি হয়ে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।

    Post Views: ৫৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    Top