Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে দিনব্যাপি বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ বিষয়ক কর্মশালা

    | ০০:৩২, সেপ্টেম্বর ২০ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/
    বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন আভাসের সহায়তায় গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে “বালবিবাহ নিরোধ আইন ২০১৭ বাস্তবায়নে ও গনসচেতনা বৃদ্ধির লক্ষে কর্মশালা” অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭র তুলে ধরে তা বাস্তবায়নে করনীয় সম্পর্কে উপস্থাপন করেন আভাসের সমন্বয়কারী সঞ্জয় বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান আইনজীবি সাহিদা আক্তার, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানম, সমাজ সেবা কর্মকর্তা মো. আবুল কালাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফয়সাল জামিল, মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু চ্যাটার্জি, গৌরনদী মডেল থানার এসআই মোঃ সফিকুর রহমান, গৌরনদী রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক বিএম, বেলাল হোসেন, সংবাদ সপ্তাহর সম্পাদক কাজী আল আমিন, দেশ বাংলা হিউম্যান ডেভলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক লোকমান হোসেন রাজু । বক্তব্য রাখেন আভাসের প্রোগ্রাম অফিসার প্রদীপ কুমার দাস, ম্যারেজ রেজিষ্টার মাওলানা মোঃ জালাল উদ্দিন, মাওলানা আজিজুল হক প্রমূখ । অনুষ্ঠানে ইমাম, পুরোহিত, নিকাহ রেজিষ্টার, সরকারি কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    Post Views: ৪৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    Top