Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে বিএনপি ও ছাত্রদল নেতা গ্রেফতার

    | ১৬:৫৯, সেপ্টেম্বর ১১ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ গত সোমবার রাতে বরিশালের গৌরনদী পৌরসভার গৌরনদী বন্দর এলাকা থেকে বিএনপি নেতা ও দিয়াশুর এলাকা থেকে ছাত্রদল নেতাকেগ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ । গ্রেপ্তারকৃতদের গতকাল মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরনের করা হয়েছে।

    গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মোশারেফ হোসেন খান জানান, সোমবার রাতে পৌরসভার গৌরনদী বন্দর এলাকায় অভিযান চালিয়ে পৌর ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. দেলোয়ার হোসেন ও দিয়াশুর এলাকায় অভিযান চালিয়ে উপজেলা ছাত্রদলের সদস্য মো. হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন ও হাফিজুর রহমান কাসেমাবাদ হাই মার্কেট এলাকায় সহিংসতা ও বিস্ফোরক মামলার সন্দীগ্ধ আসামি। তাদেরকে গতকাল মঙ্গলবার বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাদেরকে কারাগারে প্রেরন করা হয়েছে। গ্রেপ্তারকৃত দেলোয়ার জানান, তিনি গৌরনদী বন্দরের নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে বসা অবস্থায় পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করে পেÐিং মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে। একই অভিযোগ করেন ছাত্রদল নেতা হাফিজুর রহমান।

    উল্লেখ্য, গত ২৮ আগষ্ট গৌরনদী পৌর সভার কাসেমাবাদ হাই মার্কেট এলাকায় জুয়া খেলাকে কেন্দ্র করে দুইদল মাদক সেবীদের মধ্যে সংঘষের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় পৌর সভার কাউন্সিলর ও পৌর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সন্ধিগ্ধ আসামি হিসেবে দেলোয়ার ও হাফিজুরকে গ্রেপ্তার করা হয়েছে।

    Post Views: ৪২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    Top