Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ছেলে ধরা সন্দেহে ভিক্ষুককে মারধর চোখ উৎপাটনের চেষ্টায় মামলা, গ্রেপ্তার-১

    | ১৯:৩১, আগস্ট ৩০ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভূরঘাটা গ্রামে গত বুধবার শিমু পাচারকারী সন্দেহে এক ভিক্ষুককে পিটিয়ে গুরুতরভাবে জখম করে এক পর্যায়ে একটি উৎপাটনের চেষ্টা চালায়। স্থানীয়রা মূমূর্ষ অবস্থায় আহত ভিক্সুককে উদ্দঅর করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তি করে। অবস্থার অবনতি ঘটলে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। এ ঘটনায় ৬ জনকে আসামি করে একটি মামলা দাযের করা হয়েছে।

    স্থানীয় লোকজন ও পুলিশ জানান, মাদারীপুর জেলার কালকিনি পৌরসভার দক্ষিণ রাজদি মহল্লার হতদরিদ্র আব্দুল হাকিম তালুকদারের স্ত্রী আমিরুন নেছা গত বুধবার সকালে ভিক্ষা করতে গৌরনদী উপজেল্রা ভূরঘাটা গ্রামের আবুল কাশেম সরদারের বাড়িতে যান। সেখান থেকে ভিক্ষা নিয়ে পোনে ১০টা দিকে একই গ্রামের প্রতিবেশী ইউপি সদস্য কামাল ফকিরের বাড়িতে যান। এসময় আবুল কাশেম সরদারের শিশু কন্যা তাজমিম (২) ভক্ষুকের পিছনে পিছনে যান। এদিকে শিশু তাজমিমকে বাড়িতে না পেয়ে খোজাখুজি করে কামালের বাড়িতে গিয়ে ভিক্ষুকের পিছনে দেকতে পান।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ভিক্ষুক আমিরুন নেছাকে শিশু পাচারকারী সন্দেহে তাজমিমের বাবা আবুল কাসেম সরদার ও মা ঝুমুর বেগমসহ স্বজনরা বেদমভাবে মারধর করে এক পর্যায়ে ভিক্ষুকের ডান চোখ উৎপাটনের চেষ্টা করে। ভিক্ষুক আমিরুন নেছা গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবনতি ঘটলে বিকলে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। শেবাচিমের কর্তব্যরত চিকিৎসক রনবি দাস জানান, আমিরুন নেছার শারীরিক কিছুটা উন্নতি হলেও ডান চোখটি স্বাভাবিক থাকবে কিনা বিষয়টি পরীক্ষা নিরীক্ষা নিশ্চিত করা যাচ্ছে না।

    গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম জানান, এ ঘটনায় আহত ভিক্ষুকের স্বামী আব্দুল হাকিম তালুকদার বাদি হয়ে আবুল কাশেম সরদার স্ত্রী ঝুমুর বেগমসহ ৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। পুলিশ এজাহারভূক্ত আসামি আাবুল হাসেম সরদারকে গ্রেপ্তার করেছে।

    Post Views: ১৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে  গৌরনদীতে ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান
    • জীবন জীবিকার মানউন্নয়নে গৌরনদীতে সিসিডিবির চেক হস্তান্তর অনুষ্ঠান
    • বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  দোয়া ও  মোনাজাত
    • গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার হোমিওপ্যাথিক  কলেজ পরিদর্শন ও মতবিনিময়
    • ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদীতে চার ডাকাত গ্রেপ্তার
    • গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় বেকারির শ্রমিকের মৃত
    • গৌরনদীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    Top