Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীর টরকী বন্দর পুলিশ ক্যাম্পের সম্মুখে মোবাইলের দোকানে দুর্ধষ চুরি

    | ০৪:০৭, জুন ০২ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর সদর রোডে প্রকাশ্য দিবালোকে ৫ লক্ষ টাকা চুরি হওয়ার রেশ কাটতে না কাটতে বন্দরের পুলিশ ক্যাম্পের ২০০ গজ দুরে বৃহস্পতিবার রাতে কিংডম ইলোকট্রনিক্স ও মোবাইল সেন্টারে দুর্ধষ চুরি হয়েছে। চোরেরা ৮০ টি এন্ড্রোড মোবাইল সেটসহ নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। এ নিয়ে বন্দরের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরেছে।
    কিংডম ইলোকট্রনিক্স ও মোবাইল সেন্টারের মালিক এইচএম রুহুল আমিন জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাত ১০ টার দিকে দোকান তালা বদ্ধ করে বাড়িতে যান। রাতের আধারে দোকানের পিছনের চালার টিন কেটে ভিতরে প্রবেশ করে। দোকানের ভিতরের তিনটি সুকেজের তালা ভেঙ্গে বিভিন্ন কোম্পানীর দামি এন্ড্রোড মোবাইল ও ক্যাশ ভেঙ্গে নগদ ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে শুক্রবার সকালে গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আফজাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে দোকানের মালিক এইচএম রুহুল আমিন গৌরনদী থানায় সাধারন ডায়েরী করেছেন। উল্লেখ্য, গত শুক্রবার প্রকাশ্য দিবালোকে টরকী বাসষ্ট্যান্ডে বিকাশ পয়েন্ট থেকে ৫ লক্ষাধিক টাকা চুরি হয়।

    Post Views: ৪৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী কেন্দ্রীয় ঈদগা ময়দানে তথ্যমন্ত্রীর নামাজ আদায়, গনমানুষের সাথে শুভেচ্ছা বিনিময়
    • গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জেলা বিএনপি নেতার ইফতার মাহফিল
    •  গৌরনদী প্রেসক্লাবের  ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী, আস্থাহীন বিটিবির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ
    • ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ
    • বরিশাল-ঢাকা মহাসড়কে ঈদে যানচলাল স্বাভাবিক রাখতে কাজ করছে যৌথ বাহিনী
    • গৌরনদী পৌর বিএনপি নেতার উদ্যোগে বাবা-মায়ের জন্য দোয়া ও ইফতার মাহফিল
    • নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সমাজসেবক বাবু তাপস বনিক গুরুতর  অসুস্থ্য
    Top