Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    ফলো আপ/ গৌরনদীতে অর্ধ কোটি টাকা হাতিয়ে প্রতারক দম্পতির উধাওর ঘটনায় মামলা দায়ের

    | ১৬:২২, মে ২৯ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বিদেশে মোটা অংকের বেতনে চাকুরী দেয়া ও গচ্ছিত অর্থে অধিক মুনাফা দেয়ার লোভনীয় ফাঁদে ফেলে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের খাঞ্জাপুর গ্রামের এক প্রতারক দম্পত্তি গ্রামের হতদরিদ্র ৩৫ জন অসহায় ও দুস্থ নারীর কাছ থেকে অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যাওয়ার ঘটনায় মঙ্গলবার ক্ষতিগ্রস্থ খলিরুর রহমান বাদি হয়ে তিন জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ। আসামিরা পলাতক রয়েছে।

    উপজেলার খাঞ্জাপুর গ্রামের রাসেল হাওলাদার ও তার স্ত্রী হাচিনা বেগম কিছু জমি ক্রয় করে গরুর খামার ও একাধিক পুকুর লিজ নিয়ে মৎস্য চাষ শুরু করেন। পরবর্তিতে ব্যবসার পরিধি বাড়ানোর পাশাপাশি তার ব্যবসার সংঙ্গে যুক্ত হয়ে গ্রামের মানুষকে স্ববলম্বী হতে বিভিন্ন নারী কর্মিদের বিনিয়োগের আহবান জানান। নারীদের বিদেশে পাঠানো এবং যারা দেশে থাকতে চায় তাদের গচ্ছিত টাকার অনূকূলে অধিক মুনাফা দেয়ার প্রলোভন দেখান। লোভে পড়ে গত দুই মাসে গ্রামের ৩৫ জন অসহায় ও দুস্থ নারী ওই প্রতারক দম্পত্তির হাতে প্রায় অর্ধ কোটি টাকা তুলে দেন। ওই টাকা হাতিয়ে প্রতারক দম্পত্তি গত সোমবার উধাও হয়ে যায়। সর্বষ¦ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে ভূক্তভোগী নারীরা।

    খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের ৮নংওয়ার্ডের সদস্য মো. গিয়াস উদ্দিন ও সংরক্ষিত ৭,৮,৯নং ওয়ার্ডের সদস্য হেলেনা বেগম বলেন, প্রতারত দম্পতি অর্ধকোটি হাতিয়ে পালানোর পূর্বেই পুকুরের মাছ ও ফার্মের গরু বিক্রি করে দিয়েছে। লোক দেখানোর জন্য ফার্মে মাত্র ৪টি গরু রেখে গেছে। যার মূল্য আনুমানিক এক লক্ষ টাকা হতে পারে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার খাঞ্জাপুর গ্রামের আলতাফ হাওলাদারের পুত্র মো. খলিল হাওলাদার বাদি হয়ে রাসেল হাওলাদার ও তার স্ত্রী হাচিনা বেগম ও রাসেল হাওলাদারের বাবা মো. সিরাজ হাওলাদারকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক(এসআই) মো. আসাদুল হক বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, আসামিরা পলাতক রয়েছে।

    Post Views: ২৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে  গৌরনদীতে ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান
    • জীবন জীবিকার মানউন্নয়নে গৌরনদীতে সিসিডিবির চেক হস্তান্তর অনুষ্ঠান
    • বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  দোয়া ও  মোনাজাত
    • গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার হোমিওপ্যাথিক  কলেজ পরিদর্শন ও মতবিনিময়
    • ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদীতে চার ডাকাত গ্রেপ্তার
    • গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় বেকারির শ্রমিকের মৃত
    • গৌরনদীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    Top