Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীর নলচিড়ায় ১০টি ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে ক্ষমতাসীনরা, মটরসাইকেল ভাঙচুর-আহত -৩

    | ২০:০১, এপ্রিল ০২ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ খালেদা জিয়ার বিরুদ্ধে দাযের করা মিথ্যা মামলা প্রত্যহার ও মুক্তির দাবিতে গত শনিবার রাতে বরিশালের নলচিড়া ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে বিএনপির পক্ষ থেকে কে বা কারা পোষ্টার লাগায়। পোষ্টার লাগানোর অভিযোগে স্থানীয় আ.লীগ ও যুবলীগের নেতাকর্মিরা ২৫/৩০টি মটরসাইকেল নিয়ে মহড়া দিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লাগানো পোষ্টার ছিড়ে ফেলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মিদের মারধর, ব্যবসায়ী প্রতিষ্ঠান, মটরসাইকেল ভাঙচুর করে ১০টি ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের তিন নেতাকর্মি আহত হয়।

    স্থানীয় লোকজন ও আহত নেতাকর্মিরা জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দাযের করা মিথ্যা মামলা প্রত্যহার ও মুক্তির দাবিতে গত শনিবার রাতে বরিশালের নলচিড়া ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে বিএনপির পক্ষ থেকে কে বা কারা পোষ্টার লাগান। পরদিন সকালে রবিবার নলচিড়া ইউনিয়নের সর্বত্র পোষ্টার লাগানো দেখতে পেয়ে নলচিড়া ইউনিয়ন আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা ক্ষিপ্ত হন। পরবর্তিতে ক্ষতাসীন দলের নেতাকর্মি ২৫/৩০টি মটরসাইকেলে ৫০/৬০ জন লাঠিসোটা ও ধারাল নিয়ে শসস্ত্র মহড়া দিয়ে বিভিন্ন স্থানে হামলা চালায়। এসময় তারা লাগানো পোষ্টার ছিড়ে ফেলে, নেতাকর্মিদের মারধর করে এবং নলচিড়ার ১০টি ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে দেয়।

    আ.লীগ, যুবলীগ নেতাকর্মিদের বন্ধ করে দেয়া ব্যবসায়ী প্রতিষ্ঠান হল, নলচিড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আল মামুন স্বপনের মুদি দোকান, নলচিড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেনের ফার্মেসী, নলচিড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. শাহ আলম হাওলাদারের ফার্মেসী, ইউনিয়ন যুবদলের সদস্য নুর আলম হাওলাদারের লন্ড্রি, ৮নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. সিরাজ ফকিরের টেইলার্স, ইউনিয়ন ছাত্রদলের সদস্য কৌশিক হাসানের টেলিকম, ইউনিয়ন বিএনপির সদস্য মো. শাহজাহান সরদারে ফলের দোকান, নলচিড়া হাইস্কুলের পাশে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল সরদারের মুদি দোকান তার ভাই ব্যবসায়ী জাহিদুল ইসলাম পান্নু সরদারের দোয়েল বহুমুখি ঋৃনদান সমিতির অফিস ও কলাবাড়িয়া বাজারের বিএনপির সমর্থক নুর জামাল বেপারীর ষ্টেশনারী দোকান ।

    নলচিড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল সরদার (৩৬) অভিযোগ করে বলেন, নলচিড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আ.লীগের নেতা মো. সহিদ থান ((৪৬)র নেতৃত্বে ২৫/৩০টি মটরসাইকেল নিয়ে ৫০/৬০জন নেতা কর্মি কলাবাড়িয়া বাজারে আমার ছোট ভাই ব্যবসায়ী জাহিদুল ইসলাম পান্নু সরদার(৩২)র অফিসে এসে আকস্মীক হামলা চালায় এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এক পর্যায়ে হাতুরী ও কাঠের মুগীর দিয়ে পিটিয়ে হাত, পাসহ শরীরের জয়েন্টে জয়েন্টে পিটিয়ে গুরুতর জখম করে দোকান বন্ধ করে দেয়। স্থানীয়রা ভাই জাহিদুল ইসলাম পান্নু সরদারকে উদ্ধার করে হাসপাতালে নিতে গেলে তাকে হাসপাতালে নিতে বাধা দেন। পরবর্তিতে গোপনে ঢাকায় নিয়ে হাসপাতালে ভর্তি করেছি। জাহিদুল ইসলম পান্নু সরদার বলেন, আমি কোন রাজনীতি করি না, ব্যবসা করি এবং পোষ্টার লাগানো সম্পর্কে কিছুই জানি না। আমি বার বার এ কথা বলা সত্যেও আমাকে নির্দয়ভাবে পেটাতে থাকে। ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আল মামুন স্বপন অভিযোগ করে বলেন, দুপুর ১টার দিকে আ.লীগ নেতা সহিদ খান(৪৬) যুবলীগ কর্মি সজলসহ ২০টি মটরসাইকেলে ৪০/৫০ জন সন্ত্রাসী আমার দোকানে এসে হামলা চালিয়ে দোকান বন্ধ করে দেয়। এক পর্যায়ে আমার পুত্র খালেকুজ্জামান(১৫)কে মারধর করে তার পালসার মটরসাইকেলটি ব্যাপক ভাঙচুর করে। নলচিড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন অভিযোগ করে বলেন, গত রবি ও সোমবার রাত দিন ধরে আ.লীগ ও যুবলীগ নেতা কর্মিরা শসস্ত্র মটরসাইকেল মহড়া দিয়ে এলাকায় আতংক সৃষ্টি করেছে। বিএনপির নেতাকর্মিদের খোজাখুজি করে একং বিএনপি কর্মি নুর জামাল বেপারীসহ তিন জনকে পিটিয়ে আহত করে দোকান পাট বন্ধ করে দিয়েছে। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আ.লীগ নেতা ও ইউপি সদস্য মো. সহিদ খান বলেন, বিএনপি নেতাকর্মিদের সন্ত্রাসী কর্মকাÐের প্রতিবাদে মটরসাইকেল মহড়া দিয়েছি কিন্তু হামলা মারধর, দোকানপাট ভাঙচুর ও বন্ধ করে দেয়ার অভিযোগ সত্য নয়। গতকাল সোমবার নলচিড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সভাপতি ও ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মো. বাদশা ফকির দোকানপাট বন্ধের কথা স্বীকার করে বলেন, ইতিমধ্যেই সব দোকানপাট খুলে দেয়া হয়েছে। এ প্রসঙ্গে গৌরনদী উপজেলা আ.লীগের সভাপতি এইচ, এম, জয়নাল আবেদীন বলেন, বিষয়টি সম্পর্কে আমাকে কেউ অবহিত করেনি। অভিযোগের সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থাসহ দোকানপাট খুলে দেয়ার ব্যবস্থা করা হবে।

    Post Views: ৩০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • ‎তথ্য মন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় স্বপনের আগমন: ফুলেল শুভেচ্ছায় সিক্ত,  গৌরনদীতে উৎসবের আমেজ
    • তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন
    • জহির উদ্দিন স্বপন কে তথ্য,সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রী করায়  গৌরনদীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    Top