Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ডিবি পুলিশের পরিচয়ে দিবালোকে ছিনতাই

    | ২০:০৪, ডিসেম্বর ২১ ২০১৭ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর কসবা নামক স্থানে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ফ্লিম স্টাইলে বৃহস্পতিবার দুপুরে প্রকাশ্যে দিবালোকে এক ব্যবসায়ীর ৩ লক্ষ ৭৫ হাজার টাকা ছিনতাই করেছে। এ ঘটনায় পোল্টি ব্যবসায়ী তালুকদার জলিল (৩৮) বাদি হয়ে গৌরনদী থানায় মামলা দায়ের করেছেন।

    পুলিশ সুত্রে জানা গেছে, পাশ্ববর্তী কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের চরআইকান্দি গ্রামের তালুকদার আঃ হাইর পুত্র পোল্টি ব্যবসায়ী তালুকদার জলিল ন্যাশনাল ব্যাংক উপজেলার টরকী বন্দর শাখা থেকে দুপুর ১২টার দিকে নিজ একাউন্ট থেকে চেকের মাধ্যমে সাড়ে ৩ লক্ষ টাকা উত্তোলণ করেন। উক্ত টাকা নিয়ে ইজি বাইকে (ব্যাটারী চালিত) গৌরনদী বন্দরের উদেশ্যে রওনা দেন। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলা কসবা আল্লাহর মসজিদ বাসষ্ট্যান্ডের কাছে পৌঁছলে ৫ থেকে ৬ জন আরোহীর একটি সাদা মাইক্রোবাস আড়াআড়ি করে ইজি বাইকটি ব্যারিকেট দেয়। এ সময় ডিবি পুলিশের পরিচয় দিয়ে ফ্লিম স্টাইলে ব্যবসায়ী জলিলকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। পরবর্তীতে গৌরনদী-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কে নিয়ে মারধর করে অস্ত্রের মুখে জিন্মি করে জলিলের সাথে থাকা ৩ লক্ষ ৭৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে সড়কের পাশে ফেলে দ্রুত মাইক্রোবাস চালিয়ে যায়। এ ঘটনায় পোল্টি ব্যবসায়ী তালুকদার জলিল বাদি হয়ে অজ্ঞাতনামা আসামী করে গৌরনদী থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।গৌরনদী মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আসামিদের ধরতে অভিযান অব্যহত রয়েছে।

    Post Views: ৫১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top