Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহ’র ৭৪ তম জন্মদিন ॥ সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

    | ১৮:৫৬, ডিসেম্বর ১০ ২০১৭ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, কৃষক কুলের নয়নমনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের উত্তরসূরী, দক্ষিণাঞ্চলীয় মুজিব বাহিনীর প্রধান, পার্বত্য শান্তি চুক্তি প্রনেতা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও বরিশাল জেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর ৭৪তম জন্মদিন উপলক্ষে সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের উদ্যোগে গতকাল রবিবার সকালে ছাত্র সংসদ কার্যালয়ে আলোচনা সভা ও আবুল হাসনাত আবদুল্লাহর সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু কামনায় দোয়া ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদরে ভিপি ও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিচ ফকির, পৌর যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আল আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের ইসলাম সান্টু ভূইয়া, ছাত্র সংসদের জি,এস, জাহিদুল ইসলাম, এজিএস রেজভী জামান রিয়াদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইমরান মিয়া, কলেজ সাংগঠনিক সম্পাদক জয় বাড়ৈ, উপজেলা ছাত্রলীগ নেতা আল আমিন সরদার, কলেজ ছাত্রলীগ নেতা শাওন, দিদার, তারেক, রবি, রাসেল, তুষার, তরিকুল ইসলাম, রবিউল, সামিউল, তারিক ও সাগর প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরকারি গৌরনদী কলেজ জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন খান।
    ১৯৪৪ সালের ১০ ডিসেম্ব^র আব্দুর রব সেরনিয়াবাত ও আমেনা বেগমের ঘরে আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামে জন্ম গ্রহণ করেন আবুল হাসানাত আবদুল্লাহ। তিন ভাই ছয় বোনের মধ্যে সবার বড় তিনি।

    Post Views: ৩৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী, শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • ‎তথ্য মন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় স্বপনের আগমন: ফুলেল শুভেচ্ছায় সিক্ত,  গৌরনদীতে উৎসবের আমেজ
    • তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন
    • জহির উদ্দিন স্বপন কে তথ্য,সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রী করায়  গৌরনদীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    Top