Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    শিক্ষক কর্তৃক স্কুলছাত্রীকে ধষর্ণের চেষ্টা, সালিসে ১ লাখ টাকা জরিমানা

    | ১৪:৩৯, সেপ্টেম্বর ২৯ ২০১৭ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ চতুর্থ শ্রেণীর ছাত্রীকে (১১) ধর্ষণের চেষ্টার ঘটনায় বরিশালের গৌরনদী উপজেলার বাঘমারা বড়দুলালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঃ লতিফ খানকে গত বুধবার গ্রাম্য এক সালিশ বৈঠকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি তদন্তে বরিশাল জেলা শিক্ষা অফিসার গত বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করে সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন।
    সালিশ বৈঠক সুত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সীর বার্থীস্থ কার্যালয়ে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশ বৈঠকে বরিশাল জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এইচ.এম রাজু আহম্মেদ হারুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী ও বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ রাজ্জাক হাওলাদার উপস্থিত ছিলেন। অপরদিকে বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গত বৃহস্পতিবার গৌরনদী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. বদিউজ্জামান ও নাদিরা আফরিনসহ তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে আগামি সাত দিনের মধ্যে রিপোটৃ জমা দিতে নির্দেশ দিয়েছেন।

    বরিশাল জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এইচ.এম রাজু আহম্মেদ হারুন সালিস বৈঠকে এক লক্ষ টাকা জড়িমানার কথা স্বীকার করে বলেন, ফরহাদ মুন্সীর বার্থীর রাইচ মিলে উভয় পক্ষের উপস্থিতিতে সালিশের মাধ্যমে বিষয়টি মিমাংসা করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক লতিফ খানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাৎক্ষনিক জরিমানার টাকা আদায় করে নির্যাতিতার পরিবারের হাতে দেয়া হয়েছে। এ প্রসঙ্গে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বার্থী ইউপির সদস্য খায়রুল আহসান খান বলেন, এ ঘটনায় নিয়ে ম্যনেজিং কমিটি আলোচনার জন্য জরুরি সভা আহবান করা হয়েছে। সদস্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে। উল্লেখ্য, উপজেলার বাঘমারা বড়দুলালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে স্কুলের শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানো ধর্ষণের চেষ্টা চালায় ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঃ লতিফ খান।

    Post Views: ৩৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    Top