Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

    | ২০:৪২, সেপ্টেম্বর ২৪ ২০১৭ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর এলাকা থেকে শনিবার রাতে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ মাদক ব্যবসায়ী মিরাজ বেপারীকে (৩২) আটক করেছে বরিশাল র‌্যাব-৮। সে পৌরসভার লাখেরাজ কসবা মহল্লার হারুন বেপারীর পুত্র।
    র‌্যাব-৮ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৮টার দিকে টরকী বন্দর (বেকী নগর) মহল্লায় মিরাজের বোন জামাতা ইলিয়াস খানের বাড়ির চিলা কোঠায় র‌্যাবের একটি টহলদল অভিযান চালায়। এ সময় ওই কক্ষ থেকে মাদক ব্যবসায়ী মিরাজ বেপারীকে আটক করে র‌্যাব ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন। মিরাজের স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব ৯৮৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ ঘটনায় র‌্যাবের ডিএডি একেএম আবু শাহারিয়াদ বাদি হয়ে মাদকদ্রব্য আইনে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) সগীর হোসেন জানান, মিরাজ বেপারী দীর্ঘ দিন যাবত মাদকদ্রব্য বিক্রি ও সেবন করে আসছে। রবিবার দুপুরে মিরাজকে বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হলে বিচারক তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নিদের্শ দেন।

    Post Views: ৪৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    Top