Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে নতুন ওসি যোগদানের ৭দিন গ্রেপ্তার-৩২, মামলা-২৫

    | ১৬:০৩, এপ্রিল ০৯ ২০১৭ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ মাদকমুক্ত গৌরনদী গড়ার অঙ্গীকার নিয়ে গৌরনদী মডেল থানায় নবাগত ওসি মোঃ ফিরোজ কবিরের যোগদানের পর গত ৭দিনে পুলিশের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী ও সেবনকারী সহ ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় পৃথক পৃথকভাবে ২৫টি মামলা দায়ের করা হয়েছে। নতুন ওসি মোঃ ফিরোজ কবিরের যোগদানের পরে পুলিশের তালিকাভূক্ত অনেক মাদক ব্যবসায়ী এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে। প্রকাশ্যে অনেক সেবনকারীরাও আত্মগোপনে। গতকাল রবিবার সকালে বাটাজোর ও মাহিলাড়ায় বিভিন্ন শ্রেনী পেশার মাণুষকে নিয়ে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়। এসময় ওসি ফিরোজ কবির মাদক ব্যবসায়ীদের গৌরনদী ছাড়ার আহবান জানিয়ে বলেন, “হয় মাদক ছাড়, না হয় গৌরনদী ছাড়”।
    পুলিশ জানান, গত শনিবার রাতে পুলিশ মাদক প্রবন এলাকা গৌরনদীর বার্থী ইউনিয়নের সুন্দরদী এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম কালু(৩০)কে ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। একই দিন পৌর এলাকার কসবা মহল্লায় অভিযান চালিয়ে আরিফ হাওলাদার(২৮)কে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এস,আই) মোঃ সগির হোসেন বাদি হয়ে পৃথকভাবে দুটি মামলা দায়ের করেছে। ওই রাতে খাঞ্জাপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রানা সরদার(৩০)কে ১০পিস ইয়াবা ট্যাবলেটসহ ও কটকস্থল গ্রামে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ সাদ্দাম সরদার(২৫), মোঃ টুটুল সরদার(২৪) গ্রেপ্তার করেছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এস,আই) মোঃ মনিরুল ইসলাম বাদি হয়ে পৃথকভাবে দুটি মামলা দায়ের করেছে।
    গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আফজাল হোসেন জানান, গৌরনদী মডেল থানায় নবাগত ওসি মোঃ ফিরোজ কবিরের যোগদানের পর গত ৭দিনে পুলিশের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী ও সেবনকারী সহ ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় পৃথক পৃথকভাবে ২৫টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার সকালে গৌরনদী উপজেলা বাটাজোর হাইস্কুল ও মাহিলাড়া এ,এন মাধ্যমিক বিদ্যালয়ে মাদক, জঙ্গী ও ইভটিজিং বিরোধী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন গৌরনদীর মডেল থানার ওসি মো: ফিরোজ কবিরসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।  ওসি তার বক্তব্যে গৌরনদীকে মাদকমুক্ত করতে পুলিশকে সহায়তা করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানান।

    Post Views: ৫০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    Top