Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে মাদক ছেড়ে সুস্থ্য স্বাভাবিক জীবনে ২০ সেবী

    | ১০:০৩, মার্চ ১৬ ২০১৭ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় বিশ মাদক সেবী মাদক ছেড়ে সুস্থ্য ও স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেছেন। গতকাল সোমবার জেলা পুলিশের উদ্যোগে গৌরনদী থানা চত্বরে মাদককে না বলায় সংবর্ধনা ও মাদক প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে ইউিিনয়ন ও পৌর এলাকার বিশজন মাদক সেবী মাদককে না বলার ঘোষনা দেন।
    গৌরনদী মডেল থানা কমিউনিটি পুলিশের সভাপতি আবু সাঈদ নান্টুর সভাপতিত্বে মাদক বিরোধী সভা ও মাদক ত্যাগীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন, পরিদর্শক তদন্ত মো. আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান মো. নুর আলম সেরনিয়াবাদ, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন, ইটালী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সমাজ সেবক কামরুল হাসান দিলিপ, রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক বেলাল হোসেন, মেডিকেল অফিসার ডা. অমূল্য রতন বাড়ৈ, ইউপি সদস্য আব্দুল মান্নান, লিটন সরদার, সিরাজুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে পৌর এলাকার সুন্দরদী মহল্লার শহিদুল হক, আব্দুল আজিজ, রিয়াজ হোসেন, বড় কসবার আরিফ হোসেন, করিম চোকদার, বাটাজোর ইউনিয়নের কাওছার হাওলাদার, তমাল হোসেন, জাকির সরদার, নলচিড়া ইউনিয়নের জসিম সিকদার, মো. তুষার, রকিব হোসেন ও ইয়াসিন মিয়াসহ ২০ জন মাদক সেবী মাদককে না বলার ঘোষনা দিয়ে লিখিতভাবে অঙ্গীকার করেন।
    মাদকাসক্ত শহিদুল হক বলেন, গত প্রায় ১০ বছর ধরে মাদক সেবন করে নিজের শারীরিক ক্ষতিসহ পরিবারের অনেক ক্ষতি করেছি। জীবনে আর মাদক গ্রহন করবো না। একই কথা জানিয়ে জাকির হোসেন বলেন, মাদক গ্রহন করে আমি শেষ হয়ে গেছি এখন এর প্রভাব আমার সন্তানের উপর পড়ায় মাদক ছেড়েছি।  গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গৌরনদীকে মাদক মুক্ত করতে জেলা পুলিশ প্রশাসনের নির্দেশে মাদক বিরোধী অভিযান চালালে গত তিন দিনে অর্ধ শতাধিক মাদক সেবী মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে এবং চার জন ব্যবসায়ী মাদক ব্যবসা ছেড়েছে।

    Post Views: ৭৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী পৌর বিএনপির আহবায়কের  বহিস্কারাদেশ প্রত্যাহার
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    Top