Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীর মাদক স¤্রাটের মাদককে না বলার অঙ্গীকার

    | ১০:৩৩, ফেব্রুয়ারি ২৩ ২০১৭ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদীর কথিত আওয়ামলীগ কর্মি মাদক বিক্রির সা¤্রাজ্যের স¤্রাট অসংখ্য মাদক মামলার আসামি গৌরনদী উপজেলার দক্ষিন পালরদী গ্রামের মৃত অহেদ আলী বেপারীর পুত্র নুরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশের কাছে মাদক ব্যবসা ছেড়ে দিয়ে তাবলিগ জামাতের চিল্লায় যাওয়ার অঙ্গীকার করেছেন। এসময় পুলিশ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
    গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায়  নিজ স্ত্রী, ভাই-বোনদের নিয়ে স্বেচ্ছায় গৌরনদী থানায় গিয়ে হাজির হন মাদক ব্যবসায়ী নুরুল ইসলাম বেপারী।  তিনি আমাকে বলেন স্যার আমি আর মাদক ব্যবসা করবোনা। একজন ভালো মানুষ হওয়ার জন্য শপথ নিয়ে তাবলিক জামাতের ৪১ দিনের চিল্লায় যাচ্ছি। তিনি (ওসি) বিষয়টি পুলিশের গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমকে অবহিত করেন। গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম মাদক বিক্রি ছেড়ে আলোর পথে আসায় তাকে ফুল দিয়ে বরণ করে নেন। নুরুল ইসলাম বলেন, মাদক ব্যবসার কারনে নিজ স্ত্রী,ভাই-বোন ও সমাজসহ সবার কাছে ঘৃনার পাত্র হয়ে দাড়িয়েছি, যুবক পুত্রকে হাড়িয়েছি। ”আর মাদক নয়, এবার আলোর পথে হাটতে চাই।”

    স্থানীয়রা  বলেন, মাদক ব্যবসা ছাড়ার ঘোষনা কি সত্যিই! না চালাকি?  বিষয়টি সময়ই বলে দিবে। মাদক ব্যবসার টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জের নুরুল ইসলাম বেপারীর যুবক বয়নের এক পুত্রকে হত্যা করেছে প্রতিপক্ষরা।

    Post Views: ৩৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    Top