Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদী উপজেলা পরিষদের উপনির্বাচনের মনোনয়ন জমা

    | ১৪:২১, ফেব্রুয়ারি ০৯ ২০১৭ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ  বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সৈয়দা মনিরুন নাহার ও বিএনপির দলীয় প্রার্থী মঞ্জুর হোসেন মনোনয়ন পত্র জমা দেন।

    গৌরনদী উপজেলা নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান জানান, সকাল সাড়ে ১১টায় আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী উপজেলা মহিলা লীগের সভাপতি সৈয়দা মনিরুন নাহার মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাহান আরা বেগম, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান, সভাপতি এইচএম জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাডভোকেট রনজিত কুমার, সদস্য রাজু আহম্মদ হারুন।

    দুপুর সাড়ে ১২টায় বরিশাল নির্বাচন অফিসে ভারপ্রাপ্ত রিটার্নিং অফিসার মো. আরিফুল হকের কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মঞ্জুর হোসেন। গত বছর ১৯ ফেব্রয়ারি গৌরনদী উপজেলা চেয়ারম্যান মো. শাহ আলম খানের মৃত্যুতে পদটি শুন্য ঘোষনা করা হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ি গতকাল বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল। মনোনয়নপত্র বাছাই ১১ ফেব্রয়ারি এবং প্রত্যাহার ১৮ ফেব্রুয়ারি। ৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

    Post Views: ৫৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    Top