Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    বরিশালে আইনজীবী সহকারীর লাশ উদ্ধার

    | ২১:০৯, মার্চ ২০ ২০১৬ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ নগরীর সদর রোডের বিবির পুকুরপাড় সংলগ্ন মাহমুদিয়া হোটেল থেকে সফিকুল ইসলাম বাদল (৫২) নামের এক আইনজীবী সহকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে ওই হোটেলের ৪নং কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। বাদল মুলাদী উপজেলার চরপাশার ছোট লক্ষ্মীপুর গ্রামের আহম্মদ আলীর পুত্র ও জজকোর্টের এক আনজীবীর সহকারী (মুহুরী)।
    কোতোয়ালী মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, হোটেলের ৪নং কক্ষটি ভেতর থেকে আটকানো ছিল। হোটেলের রেজিষ্টার অনুযায়ী তার নাম সফিকুল ইসলাম বাদল এবং সে জজ কোর্টের এক আইনজীবীর সহকারী। তার বাড়ি দূরে হওয়ায় ওই হোটেলের ৪নং কক্ষে স্থায়ী ভাবে ভাড়া থাকতেন। ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাদল মারা গেছেন। লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

    Post Views: ২৩৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক  ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    Top