Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদী উপজেলা উপনির্বাচন কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে সোমবার সিদ্বান্ত গ্রহন

    | ১৪:২৯, ফেব্রুয়ারি ০৫ ২০১৭ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলা চেয়ারম্যান মো. শাহ আলম খানের মৃত্যুতে উপজেলা উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী মনোনয়ন করতে সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক আহবান করা হয়েছে। এই বৈঠকে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের ১২ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আ.লীগ দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। তফসিল ঘোষনার পরে ৪ দিন অতিবাহিত হলেও বিএনপি সিদ্বান্তহীনতায় রয়েছে।

    গৌরনদী উপজেলা নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান গত বছর ১৯ ফেব্রয়ারি গৌরনদী উপজেলা চেয়ারম্যান মো. শাহ আলম খানের মৃত্যুতে পদটি শুন্য ঘোষনা করা হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ি ৯ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ১১ ফেব্রয়ারি এবং প্রত্যাহার ১৮ ফেব্রুয়ারি। ৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।
    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম জানান, উপজেলা চেয়ারম্যান পদে তাদের দলীয়
    মনোনয়ন চূড়ান্ত করতে  সোমবার সকাল ১১টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক আহবান করা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মো. মেজবা উদ্দিন ফরহাদ, উপজেলা বিএনপির আহবাংক মো. আবুল হোসেন মিয়াসহ ১৩ জন বোর্ড সদস্য সভায় উপস্থিত থাকার কথা রয়েছে।
    বোর্ডের একাধিক সদস্য জানান, উপজেলা  উপনির্বাচনে বিএনপি প্রার্থী সংকটে রয়েছে। আওয়ামী সরকারের অধীনে অতীত নির্বাচনী অভিজ্ঞাতার কারনে বিএনপির সিনিয়র ও গ্রহনযোগ্য নেতারা কেহই প্রার্থী হতে রাজি হচ্ছেন না। দলেরর কেন্দ্রীয় নেতারা প্রার্থী নির্বাচনের জন্য একাধিক সাবেক নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করছেন। সোমবারের বৈঠকে সিদ্বান্ত গ্রহন করে প্রার্থী চূড়ান্ত করা হবে। এ ক্ষেত্রে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঞ্জুর হোসেনের নাম শোনা যাচ্ছে। সাধারন নেতা কর্মিরা জানান, তারা কেন্দ্রীয় সিদ্বান্তের অপেক্ষায় রয়েছেন।

    Post Views: ৬০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top