Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    মুক্তিযোদ্ধা যাচাই বাছাই ॥ প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করায় উজিরপুরে গ্রেফতার-১

    | ১৫:০৫, জানুয়ারি ২৮ ২০১৭ মিনিট

    নিজস্ব প্রতিবেদক,  গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের উজিরপুর উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের দ্বিতীয় দিনে গতকাল শনিবার প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে ভূয়া সনদ প্রদান করায় একজনকে পুলিশে সোপর্দ করেছে যাচাই বাছাই কমিটির সভাপতি বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস এমপি।
    গতকাল শনিবার দ্বিতীয় দিনে সকাল ১০টায় উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের অনলাইনে আবেদনকৃত ৫৪জন যাচাই বাছাই শুরু হয়। ওটরা ইউনিয়নের যোগীরকান্দা গ্রামের মৃত আঃ গফুর হাওলাদার ২০১৩ সালে মুক্তিযোদ্ধা তালিকাভূক্ত হওয়ার জন্য আবেদন করেন। ২০১৪ সালের তিনি মারা যান। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় মৃত গফুরের ছোট পুত্র রাসেল হাওলাদার (২৮) পিতার মুক্তিযোদ্ধা অংশ নেওয়া কাগজপত্র ও সনদ নিয়ে যাচাই বাচাই কমিটির সামনে হাজির হন। কাগজপত্রের মধ্যে একটি সনদপত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাল স্বাক্ষর ধরা পরে।

    কমিটির একাধিক সদস্য জানান, যাচাই বাছাই কমিটির সভাপতি বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে প্রধানমন্ত্রীর স্বক্ষরিত সনদটি জাল বলে সন্দেহ হয়। এসময় রাসেল হাওলাদারকে চ্যালেঞ্জ করলে সে সত্যতা স্বীকার করেন। স্থানীয় সাংসদ বিষয়টি উজিরপুর মডেল থানা পুলিশকে অবহিত করলে উপ-পরিদর্শক  (এস,আই) মো. জসিম উদ্দিন রাসেল হাওলাদারকে আটক করেন। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে রাসেল হাওলাদার বলেন, মৃত্যুর আগে বাবা যে কাগজপত্র রেখে গেছে আমি ওই কাগজপত্র জমা দিয়েছি । জাল কি না আমার জানা ছিল না। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার বলেন, প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে সনদ প্রদানের অভিযোগে আটক রাসেলের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    উজিরপুর উপজেলা যাচাই বাছাই কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) ঝুমুর বালা জানান,  গতকাল শনিবার ২৩জন আবেদনকারী যাচাই বাছাই শেষ করা হয়। তার মধ্যে ১৬ জনকে বাতিল ঘোষনা করা হয় এবং সঠিক কাগজপত্র ও সনদ থাকায় ৭জনকে সঠিক মুক্তিযোদ্ধা হিসেবে তালকিাভূক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যাচাই বাচাই কমিটির সদস্য উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ ওয়াদুদ সরদার, আনম আব্দুল হাকিম, আলী হোসেন ফকির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ মজিদ সিকদার। স্থানীয় সাংসদ অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধা বাছাইয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। কোন ভূয়া মুক্তিযোদ্ধা যাতে তালিকাভূক্ত হতে না পারে সে দিকে খেয়াল রেখেই বাছাই কাজ চলছে।

    Post Views: ৪৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    • গৌরনদীতে গোমস্তা হালিমা জালাল হেলথ কেয়ার হাসপাতাল উদ্বোধন করেন বিচারপতি জাকির হোসেন
    • গৌরনদী কেন্দ্রীয় ঈদগা ময়দানে তথ্যমন্ত্রীর নামাজ আদায়, গনমানুষের সাথে শুভেচ্ছা বিনিময়
    • গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জেলা বিএনপি নেতার ইফতার মাহফিল
    •  গৌরনদী প্রেসক্লাবের  ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী, আস্থাহীন বিটিবির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ
    Top