Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আগৈলঝাড়ায় বিপুল পরিমান ইয়াবা ও গাঁজাসহ তিন বিক্রেতাকে গ্রেফতার

    | ১৪:০৬, জানুয়ারি ০৮ ২০১৭ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ  বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমান ইয়াবা ও গাঁজাসহ তিন জন চিহ্নিত মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
    পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চিহ্নিত মাদক স্পট পয়সারহাট-গোপালসেন সরকারী আশ্রয়ন প্রকল্প এলাকায় পাইকারী মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে আর্মড পুলিশ ব্যাটেলিয়ান এর ইন্সপেক্টর শফিকুল ইসলামের নেতৃত্বে  বরিশাল এপিবিএন সদস্যরা ছদ্মাবেশে ক্রেতা সেজে মাদক কেনার আগ্রহ প্রকাশ করেন। রোববার বিকেল ৪টায় ছদ্মাবেশী এপিবিএন পুলিশ সদস্যরা স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামী পূর্ব পয়সারহাট গ্রামের আল আমিন চৌকিদার (২৬), অহিদুল খন্দকার (২৫) ও আমবৌলা গ্রামের সোহেল ফরাজী (২৪)কে ১৯১পিচ ইয়াবা ও তিন পুড়িয়া গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আগৈলঝাড়া থানায় সোপর্দ করা হয়েছে। এপিবিএন এসআই মুজিবুর রহমান বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন দমন আইনে গ্রেফতারকৃত তিনজন সহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

    Post Views: ৪৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    Top